ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জব্বারের বলীখেলায় বাঘা শরীফের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন! রানারআপ রাশেদ Logo মে দিবসে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ: তারেক রহমান উপস্থিত থাকবেন Logo তনু হত্যা মামলার আসামি হাফিজুর রহমান কারাগারে Logo ঘামের দুর্গন্ধে নাজেহাল? এই ৫টি ঘরোয়া উপায়েই সারাদিন থাকবেন একদম ফ্রেশ! Logo ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, দুই অঞ্চলে সতর্কসংকেত Logo যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ যেসব দেশের জন্য ভিসা স্থগিত করল Logo পর্যাপ্ত ঘুম ও পুষ্টি: সুস্থ জীবনের ভারসাম্য Logo ইয়ামি গৌতম ইসলাম শিক্ষা নিয়ে প্রস্তুতি ‘হক’ ছবির জন্য Logo রূপপুরে জ্বালানি লোডিং শুরু ২৮ এপ্রিল, আগস্টে গ্রিডে বিদ্যুৎ Logo মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত আয়োজন

ঘামের দুর্গন্ধে নাজেহাল? এই ৫টি ঘরোয়া উপায়েই সারাদিন থাকবেন একদম ফ্রেশ!

  • Afroza Aktar
  • Update Time : ০৩:১৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫১৩

ঘামের দুর্গন্ধ কমাতে সহজ ঘরোয়া পদ্ধতি । ছবি : সংগৃহীত

নির্দিষ্ট পরিমাণ ঘাম শরীরের জন্য উপকারী হলেও অতিরিক্ত ঘাম ও তার সঙ্গে তৈরি হওয়া দুর্গন্ধ অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সাধারণত ঘামের সঙ্গে ব্যাকটেরিয়া মিশে এই গন্ধের সৃষ্টি হয়। তবে কিছু সহজ অভ্যাস ও ঘরোয়া পদ্ধতি মেনে চললে সহজেই এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়।

সঠিকভাবে গোসলের অভ্যাস গড়ে তুলুন
ঘাম নিয়ন্ত্রণে বারবার গোসল করাই সমাধান নয়। বরং উপযুক্ত তাপমাত্রার পানি ব্যবহার করা জরুরি। গরমে ঠান্ডা ও শীতে হালকা গরম পানি ব্যবহার করুন। চাইলে গোসলের পানিতে গ্রিন টি বা গোলাপজল মিশিয়ে নিতে পারেন। এতে ত্বক সতেজ থাকবে এবং দুর্গন্ধ কমবে।

আরও পড়ুন  পর্যাপ্ত ঘুম ও পুষ্টি: সুস্থ জীবনের ভারসাম্য

বেকিং সোডার ব্যবহার
বেকিং সোডা প্রাকৃতিক ডিওডোরেন্টের মতো কাজ করে। এক চামচ বেকিং সোডা ও সামান্য বেকিং পাউডার মিশিয়ে বগল বা শরীরের ভাঁজে ব্যবহার করলে ঘামের গন্ধ কমাতে সাহায্য করে।

আরামদায়ক পোশাক নির্বাচন করুন
টাইট বা সিনথেটিক কাপড়ের বদলে সুতির, ঢিলেঢালা পোশাক পরুন। এতে ঘাম দ্রুত শুকায় এবং ব্যাকটেরিয়া জমার সুযোগ কমে। প্রতিদিন মোজা ও অন্তর্বাস পরিষ্কার রাখা জরুরি।

আরও পড়ুন  গরমে পারফিউম উধাও? ৫ টিপসে সারাদিন থাকবে ফ্রেশ সুগন্ধ

খাবারের দিকে নজর দিন
অতিরিক্ত তেল-চর্বি, মশলাদার খাবার ও ক্যাফেইন ঘাম বাড়াতে পারে। তাই এগুলো কমিয়ে দিয়ে বেশি পানি, ফলমূল ও হারবাল পানীয় গ্রহণ করুন। এতে শরীরের ভেতর থেকে গন্ধ কমাতে সাহায্য করে।

লেবুর প্রাকৃতিক ব্যবহার
লেবু ত্বকের পিএইচ ব্যালান্স বজায় রাখতে সহায়তা করে। লেবুর রস শরীরের ভাঁজে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেললে ব্যাকটেরিয়া কমে এবং দুর্গন্ধ হ্রাস পায়।

আরও পড়ুন  গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কতটা? লক্ষণ ও প্রতিরোধের উপায়

নিয়মিত এসব অভ্যাস মেনে চললে ঘামের দুর্গন্ধ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

জনপ্রিয় সংবাদ

জব্বারের বলীখেলায় বাঘা শরীফের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন! রানারআপ রাশেদ

ঘামের দুর্গন্ধে নাজেহাল? এই ৫টি ঘরোয়া উপায়েই সারাদিন থাকবেন একদম ফ্রেশ!

Update Time : ০৩:১৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

নির্দিষ্ট পরিমাণ ঘাম শরীরের জন্য উপকারী হলেও অতিরিক্ত ঘাম ও তার সঙ্গে তৈরি হওয়া দুর্গন্ধ অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সাধারণত ঘামের সঙ্গে ব্যাকটেরিয়া মিশে এই গন্ধের সৃষ্টি হয়। তবে কিছু সহজ অভ্যাস ও ঘরোয়া পদ্ধতি মেনে চললে সহজেই এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়।

সঠিকভাবে গোসলের অভ্যাস গড়ে তুলুন
ঘাম নিয়ন্ত্রণে বারবার গোসল করাই সমাধান নয়। বরং উপযুক্ত তাপমাত্রার পানি ব্যবহার করা জরুরি। গরমে ঠান্ডা ও শীতে হালকা গরম পানি ব্যবহার করুন। চাইলে গোসলের পানিতে গ্রিন টি বা গোলাপজল মিশিয়ে নিতে পারেন। এতে ত্বক সতেজ থাকবে এবং দুর্গন্ধ কমবে।

আরও পড়ুন  এক রাতেই বদলে গেল লাক্স সুন্দরী বর্ণিতার জীবন: ৮-৯ বছরের অপেক্ষার সফল সমাপ্তি

বেকিং সোডার ব্যবহার
বেকিং সোডা প্রাকৃতিক ডিওডোরেন্টের মতো কাজ করে। এক চামচ বেকিং সোডা ও সামান্য বেকিং পাউডার মিশিয়ে বগল বা শরীরের ভাঁজে ব্যবহার করলে ঘামের গন্ধ কমাতে সাহায্য করে।

আরামদায়ক পোশাক নির্বাচন করুন
টাইট বা সিনথেটিক কাপড়ের বদলে সুতির, ঢিলেঢালা পোশাক পরুন। এতে ঘাম দ্রুত শুকায় এবং ব্যাকটেরিয়া জমার সুযোগ কমে। প্রতিদিন মোজা ও অন্তর্বাস পরিষ্কার রাখা জরুরি।

আরও পড়ুন  গরমে পারফিউম উধাও? ৫ টিপসে সারাদিন থাকবে ফ্রেশ সুগন্ধ

খাবারের দিকে নজর দিন
অতিরিক্ত তেল-চর্বি, মশলাদার খাবার ও ক্যাফেইন ঘাম বাড়াতে পারে। তাই এগুলো কমিয়ে দিয়ে বেশি পানি, ফলমূল ও হারবাল পানীয় গ্রহণ করুন। এতে শরীরের ভেতর থেকে গন্ধ কমাতে সাহায্য করে।

লেবুর প্রাকৃতিক ব্যবহার
লেবু ত্বকের পিএইচ ব্যালান্স বজায় রাখতে সহায়তা করে। লেবুর রস শরীরের ভাঁজে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেললে ব্যাকটেরিয়া কমে এবং দুর্গন্ধ হ্রাস পায়।

আরও পড়ুন  গরমে ত্বক নিস্তেজ? তরমুজেই পাবেন সহজ সমাধান