ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহস্পতিবার স্থায়ী বিচারপতি হিসেবে শপথ দেবেন দেবাশীষ রায় চৌধুরী Logo ৭১১ কোটি রুপিতে পুরো আবাসিক টাওয়ার কিনলেন দীনেশ ঠক্কর Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা বাড়ানোর সুপারিশ Logo ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা Logo কাজিপুরে আফজাল হোসেন স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল গাজীপুর Logo উত্তরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা Logo ইউপি নির্বাচনের নতুন বিধিমালা চূড়ান্ত, হুমকি দিলে শাস্তি Logo আসিয়ান কাপের প্রতিপক্ষ নিয়ে হামজা বললেন, ‘কাউকে ভয় পেতে আসিনি’ Logo নার্সিং কর্মীদের পদোন্নতির প্রস্তুতি শুরু, কাগজ জমার শেষ সময় জানাল অধিদপ্তর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা বাড়ানোর সুপারিশ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:১৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৫

উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা বাড়ানোর সুপারিশ সংসদীয় কমিটির (ছবি: সংগৃহীত)

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে জেলা সদর হাসপাতালে আইসিইউ, ডায়ালাইসিস সেন্টার এবং ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসাকেন্দ্র স্থাপনের কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম। এতে কমিটির সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য ও কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর ও সংস্থার জনবল, কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

সভায় জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, পুষ্টি গবেষণা এবং হাসপাতাল ও ঔষধালয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ‘শিশু স্বর্গ’ স্বাস্থ্যসেবা, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবায় সৌরবিদ্যুতের ব্যবহার নিয়েও মতবিনিময় করা হয়।

এ ছাড়া প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন, হেলথ কার্ড বিতরণ এবং হাসপাতালগুলোর ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়টি বৈঠকে উঠে আসে। বিভিন্ন ধরনের টিকার মজুত পরিস্থিতি, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, স্কুল স্বাস্থ্য শিক্ষা এবং স্যাটেলাইট ক্লিনিকের কার্যক্রম জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। কমিটি এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে।

চিকিৎসাসেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছে স্থায়ী কমিটি। পাশাপাশি দুর্নীতিমুক্ত কার্যক্রম নিশ্চিত করা, হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে নজরদারি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন অনিয়ম প্রতিরোধে সতর্ক থাকার বিষয়েও আলোচনা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বৃহস্পতিবার স্থায়ী বিচারপতি হিসেবে শপথ দেবেন দেবাশীষ রায় চৌধুরী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা বাড়ানোর সুপারিশ

Update Time : ১১:১৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে জেলা সদর হাসপাতালে আইসিইউ, ডায়ালাইসিস সেন্টার এবং ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসাকেন্দ্র স্থাপনের কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম। এতে কমিটির সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুন  জরুরি নির্দেশনা: বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসাসেবায় স্বাস্থ্য অধিদপ্তরের ৫ নির্দেশনা

বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য ও কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর ও সংস্থার জনবল, কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

সভায় জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, পুষ্টি গবেষণা এবং হাসপাতাল ও ঔষধালয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ‘শিশু স্বর্গ’ স্বাস্থ্যসেবা, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবায় সৌরবিদ্যুতের ব্যবহার নিয়েও মতবিনিময় করা হয়।

আরও পড়ুন  মস্তিষ্ক সচল রাখার উপায়: স্মৃতিশক্তি বাড়াতে কার্যকর অভ্যাস জানুন

এ ছাড়া প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন, হেলথ কার্ড বিতরণ এবং হাসপাতালগুলোর ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়টি বৈঠকে উঠে আসে। বিভিন্ন ধরনের টিকার মজুত পরিস্থিতি, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, স্কুল স্বাস্থ্য শিক্ষা এবং স্যাটেলাইট ক্লিনিকের কার্যক্রম জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। কমিটি এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে।

আরও পড়ুন  স্বাস্থ্যখাতের অবক্ষয় ও বিদেশমুখী চিকিৎসা