ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে তুমুল বিতর্ক, বদলে যাচ্ছে ফুটবল? Logo পাঁচ বিশ্বকাপ, এবার পাঁচ সন্তানের বাবা হতে চলেছেন নেইমার Logo ইতিহাস কি ফিরছে? আলজেরিয়ার বিপক্ষে হারবে আর্জেন্টিনা! Logo উপজেলায় এমপির পরিদর্শন কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ টাকা Logo হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, নোয়াখালী হাসপাতালে মিলল অব্যবস্থাপনার চিত্র Logo জন্মদিনে ট্রাম্পকে জার্সি উপহার জার্মান চ্যান্সেলরের Logo সিলেটে জাল দলিল দিয়ে জমি রেজিস্ট্রির চেষ্টা, দুই দালালের সাজা Logo নেত্রকোনায় গাঁজাসহ কারবারি আটক Logo খাগড়াছড়িতে মাদকবিরোধী মেন্টর তৈরিতে কর্মশালা Logo পদ্মা রেলসেতুর নিচ থেকে মাটি কেটে নেওয়ার ব্যাখ্যা দিলেন সেতুমন্ত্রী

ভারতে ট্রেনে ভয়াবহ আগুন,প্রাণ বাঁচাতে ঝাঁপ দিলেন যাত্রীরা

  • Nasima Khatun
  • Update Time : ১২:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৫৮৩

তেলঙ্গানায় চারমিনার এক্সপ্রেসে আগুন লাগলে প্রাণ বাঁচাতে ট্রেন থেকে ঝাঁপ দেন যাত্রীরা

ভারতের তেলঙ্গানা রাজ্যে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগার ঘটনায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। আগুনের ভয়াবহতা দেখে অনেক যাত্রী জীবন বাঁচাতে ট্রেন থেকে নিচে লাফ দেন। তবে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার সকালে যাদদ্রী ভুবনগিরি জেলার আলের স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। জানা গেছে, হায়দরাবাদ থেকে চেন্নাইগামী চারমিনার এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে এস-৫ কোচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই সেটি আগুনে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পোড়া গন্ধ পেলেও কেউ বিষয়টি গুরুত্ব দেননি। পরে কোচের ভেতর দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। কেউ জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন, আবার অনেকেই দরজা দিয়ে লাফিয়ে পড়েন।

লোকো পাইলটকে দ্রুত বিষয়টি জানানো হলে তিনি ট্রেনটি থামিয়ে দেন। এরপর সংশ্লিষ্ট কোচ থেকে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। এ সময় কামরাটি পুরোপুরি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং পরে আগুন ছড়িয়ে যায়।

খবর পেয়ে রেলওয়ে কর্মকর্তা, ইঞ্জিনিয়ার ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় ট্রেনে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে তুমুল বিতর্ক, বদলে যাচ্ছে ফুটবল?

ভারতে ট্রেনে ভয়াবহ আগুন,প্রাণ বাঁচাতে ঝাঁপ দিলেন যাত্রীরা

Update Time : ১২:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ভারতের তেলঙ্গানা রাজ্যে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগার ঘটনায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। আগুনের ভয়াবহতা দেখে অনেক যাত্রী জীবন বাঁচাতে ট্রেন থেকে নিচে লাফ দেন। তবে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার সকালে যাদদ্রী ভুবনগিরি জেলার আলের স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। জানা গেছে, হায়দরাবাদ থেকে চেন্নাইগামী চারমিনার এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে এস-৫ কোচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই সেটি আগুনে রূপ নেয়।

আরও পড়ুন  ইজরাইলি হামলায় নিহত দিপালির লাশ দেশে, কান্নায় স্বজনরা

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পোড়া গন্ধ পেলেও কেউ বিষয়টি গুরুত্ব দেননি। পরে কোচের ভেতর দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। কেউ জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন, আবার অনেকেই দরজা দিয়ে লাফিয়ে পড়েন।

লোকো পাইলটকে দ্রুত বিষয়টি জানানো হলে তিনি ট্রেনটি থামিয়ে দেন। এরপর সংশ্লিষ্ট কোচ থেকে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। এ সময় কামরাটি পুরোপুরি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং পরে আগুন ছড়িয়ে যায়।

আরও পড়ুন  পশ্চিমবঙ্গ ভোটে বিজেপির বড় সাফল্য, মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের