ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার Logo ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়, বৃহস্পতিবার সিদ্ধান্ত Logo কাদের-নাছিমসহ ৭ জনের মৃত্যুদণ্ড, ট্রাইব্যুনালের রায় Logo হামে মৃত্যু ১,০৩০: ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বিশেষ টিকা, আপনার শিশুও কি পাবে? Logo নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে, জেনে নিন সর্বশেষ খবর Logo শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা Logo ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়ি বন্ধের নেপথ্যে কী? Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে বড় স্বস্তির খবর: আজ সন্ধ্যা থেকেই বাড়ছে সরবরাহ Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জনের বড় নিয়োগ: এসএসসি পাসেই আবেদন, কোন পদে কতজন? Logo আজ থেকেই বিজিবিতে সিপাহী নিয়োগ: নারী-পুরুষের বয়স, উচ্চতা ও যোগ্যতা জানুন

ভারতে ট্রেনে ভয়াবহ আগুন,প্রাণ বাঁচাতে ঝাঁপ দিলেন যাত্রীরা

তেলঙ্গানায় চারমিনার এক্সপ্রেসে আগুন লাগলে প্রাণ বাঁচাতে ট্রেন থেকে ঝাঁপ দেন যাত্রীরা

ভারতের তেলঙ্গানা রাজ্যে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগার ঘটনায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। আগুনের ভয়াবহতা দেখে অনেক যাত্রী জীবন বাঁচাতে ট্রেন থেকে নিচে লাফ দেন। তবে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার সকালে যাদদ্রী ভুবনগিরি জেলার আলের স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। জানা গেছে, হায়দরাবাদ থেকে চেন্নাইগামী চারমিনার এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে এস-৫ কোচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই সেটি আগুনে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পোড়া গন্ধ পেলেও কেউ বিষয়টি গুরুত্ব দেননি। পরে কোচের ভেতর দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। কেউ জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন, আবার অনেকেই দরজা দিয়ে লাফিয়ে পড়েন।

লোকো পাইলটকে দ্রুত বিষয়টি জানানো হলে তিনি ট্রেনটি থামিয়ে দেন। এরপর সংশ্লিষ্ট কোচ থেকে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। এ সময় কামরাটি পুরোপুরি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং পরে আগুন ছড়িয়ে যায়।

খবর পেয়ে রেলওয়ে কর্মকর্তা, ইঞ্জিনিয়ার ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় ট্রেনে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার

ভারতে ট্রেনে ভয়াবহ আগুন,প্রাণ বাঁচাতে ঝাঁপ দিলেন যাত্রীরা

Update Time : ১২:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ভারতের তেলঙ্গানা রাজ্যে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগার ঘটনায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। আগুনের ভয়াবহতা দেখে অনেক যাত্রী জীবন বাঁচাতে ট্রেন থেকে নিচে লাফ দেন। তবে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার সকালে যাদদ্রী ভুবনগিরি জেলার আলের স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। জানা গেছে, হায়দরাবাদ থেকে চেন্নাইগামী চারমিনার এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে এস-৫ কোচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই সেটি আগুনে রূপ নেয়।

আরও পড়ুন  নারায়ণগঞ্জে ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পোড়া গন্ধ পেলেও কেউ বিষয়টি গুরুত্ব দেননি। পরে কোচের ভেতর দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। কেউ জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন, আবার অনেকেই দরজা দিয়ে লাফিয়ে পড়েন।

লোকো পাইলটকে দ্রুত বিষয়টি জানানো হলে তিনি ট্রেনটি থামিয়ে দেন। এরপর সংশ্লিষ্ট কোচ থেকে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। এ সময় কামরাটি পুরোপুরি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং পরে আগুন ছড়িয়ে যায়।

আরও পড়ুন  হঠাৎ কেন এপস্টিন ইস্যুতে মুখ খুললেন মেলানিয়া? জানাল হোয়াইট হাউস