ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০১৩ সালের ‘সিসিল হোটেলের’ এলিসা ল্যাম-এর ভয়ংকর রহস্য! Logo মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা সহজে Logo ফারিণ স্পেন সফর | দারুণ ছবিতে মুগ্ধ ভক্তরা, ইবিজা ভ্রমণে নতুন চমক Logo সরোয়ারের প্রার্থিতা মামলা: ২৭ জুলাই শুনানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত Logo ঐতিহাসিক কোটা সংস্কার রায়: হত্যাকাণ্ডেও থামেনি ছাত্র আন্দোলন Logo ‘দ্য ওডিসি’র ঝড়ের মাঝে নোলানের বড় সিদ্ধান্ত,বানাবেন না নতুন সিনেমা Logo আর্লিং হলান্ডের হাঁটা নকল করলেন বিটিএস তারকা জিমিন Logo মার্জিন ঋণে নতুন নিয়ম, ইক্যুইটি ৫০% কমলেই শেয়ার বিক্রি Logo পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ: ৯ম-২০তম গ্রেডে ১৮৫ পদে আবেদন শুরু Logo ৫০তম বিসিএস লিখিত ফল আসছে, আগেই প্রকাশের ইঙ্গিত পিএসসির

জেলার ক্রীড়া স্থাপনাগুলো ফের সচল করার উদ্যোগ, স্টেডিয়ামে বন্ধ হবে বাণিজ্যিক আয়োজন

দেশজুড়ে ক্রীড়া অবকাঠামো সংস্কার ও স্টেডিয়ামকে খেলাধুলার জন্য সংরক্ষণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

দেশের বিভিন্ন জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স পুনরায় ব্যবহার উপযোগী করতে সংস্কার পরিকল্পনার কথা জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা এসব স্থাপনা আবারও খেলাধুলার কাজে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, অনেক ক্রীড়া অবকাঠামো নিয়মিত ব্যবহার না হওয়ায় সেগুলো নষ্ট হওয়ার পথে। তাই দ্রুত সংস্কার করে খেলোয়াড়দের জন্য উপযোগী পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানো। এ লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের পাশাপাশি যুব উন্নয়ন ও দক্ষতা প্রশিক্ষণমূলক প্রকল্পও বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় চালু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে বড় পরিসরে নতুন খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

স্টেডিয়াম ব্যবহারের বিষয়ে তিনি স্পষ্ট জানান, ক্রীড়া স্থাপনাগুলো আর মেলা বা অন্য বাণিজ্যিক কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। ভবিষ্যতেও স্টেডিয়াম শুধুমাত্র খেলাধুলা ও ক্রীড়া উন্নয়নের কাজেই ব্যবহার করা হবে

জনপ্রিয় সংবাদ

২০১৩ সালের ‘সিসিল হোটেলের’ এলিসা ল্যাম-এর ভয়ংকর রহস্য!

জেলার ক্রীড়া স্থাপনাগুলো ফের সচল করার উদ্যোগ, স্টেডিয়ামে বন্ধ হবে বাণিজ্যিক আয়োজন

Update Time : ১২:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

দেশের বিভিন্ন জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স পুনরায় ব্যবহার উপযোগী করতে সংস্কার পরিকল্পনার কথা জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা এসব স্থাপনা আবারও খেলাধুলার কাজে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, অনেক ক্রীড়া অবকাঠামো নিয়মিত ব্যবহার না হওয়ায় সেগুলো নষ্ট হওয়ার পথে। তাই দ্রুত সংস্কার করে খেলোয়াড়দের জন্য উপযোগী পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন  কাসেমিরোর বার্তা: বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ

সরকারের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানো। এ লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের পাশাপাশি যুব উন্নয়ন ও দক্ষতা প্রশিক্ষণমূলক প্রকল্পও বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় চালু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে বড় পরিসরে নতুন খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন  মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।