ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের লুটপাটে শূন্য থেকে শুরু বিএনপি সরকারের ,মির্জা ফখরুলের দাবি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৫৩৮

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের লুটপাটের কারণে বিএনপি সরকারকে শূন্য থেকে শুরু করতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক খালি করে বিপুল অর্থ লুটপাট করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশে নতুন রাজনৈতিক সুযোগ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নতুন সরকারকে ধ্বংসস্তূপের মধ্য থেকে কাজ শুরু করতে হয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। পাশাপাশি সংস্কার কমিশন গঠন ও গণভোটের মতো উদ্যোগ নেয়া হয়েছে, যা গণতান্ত্রিক অগ্রযাত্রার অংশ বলে উল্লেখ করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের লুটপাটে শূন্য থেকে শুরু বিএনপি সরকারের ,মির্জা ফখরুলের দাবি

Update Time : ০৯:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

আওয়ামী লীগের লুটপাটের কারণে বিএনপি সরকারকে শূন্য থেকে শুরু করতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক খালি করে বিপুল অর্থ লুটপাট করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

মির্জা ফখরুল বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশে নতুন রাজনৈতিক সুযোগ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নতুন সরকারকে ধ্বংসস্তূপের মধ্য থেকে কাজ শুরু করতে হয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। পাশাপাশি সংস্কার কমিশন গঠন ও গণভোটের মতো উদ্যোগ নেয়া হয়েছে, যা গণতান্ত্রিক অগ্রযাত্রার অংশ বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন  দিনেশ ত্রিবেদী নতুন হাইকমিশনার