ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পোশাক কারখানা বন্ধের সংখ্যা তিন বছরে ৪০০ ছাড়িয়েছে: বাণিজ্যমন্ত্রী Logo নেপাল বন্যায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে বড় বাধার মুখে পড়েছে জাতিসংঘ Logo সংসদে মির্জা আব্বাসের আবেগঘন বক্তব্য Logo নতুন ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে কথা বলছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল Logo বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে ইস্টার্ন রিফাইনারি প্রকল্পের চুক্তি Logo চন্দনাইশে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১১ জন গ্রেপ্তার, উদ্ধার চুরির মামলার আলামত Logo চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা Logo গ্যাস-বিদ্যুৎ সংকট: চুরি-লুটপাট বন্ধে সময় লাগার কথা নয় Logo শাহজালাল বিমানবন্দরে ২০ কোটি টাকার সোনা উদ্ধার, তোলপাড় Logo গুনাহ ও ঋণের দোয়া: পাপ ও ঋণ থেকে বাঁচার গুরুত্বপূর্ণ আমল

হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজ, সেন্টকমের দাবি উড়িয়ে দিল ইরান

হরমুজ প্রণালিতে নৌচলাচল নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থান।

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে শান্তি আলোচনা চলছে, ঠিক তখনই হরমুজ প্রণালি নিয়ে শুরু হয়েছে নতুন উত্তেজনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে যে, তারা হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কাজ শুরু করতে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। তবে মার্কিন বাহিনীর এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, তাদের ‘ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন’ এবং ‘ইউএসএস মাইকেল মারফি’ নামক জাহাজ দুটি ইতিমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তাদের দাবি অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পেতে রাখা সামুদ্রিক মাইন থেকে এই নৌপথকে সম্পূর্ণ মুক্ত করার একটি ‘বৃহত্তর অভিযানের’ অংশ হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে।

তবে সেন্টকমের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তাদের মুখপাত্র জানান, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজগুলোর প্রবেশের কোনো ভিত্তি নেই। তিনি আরও কড়া ভাষায় সতর্ক করে বলেন, “এই প্রণালিতে যেকোনো জাহাজের যাতায়াত ও চলাচলের উদ্যোগ পুরোপুরি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে।”

ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠকের মধ্যেই এমন পাল্টাপাল্টি দাবি ও সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা জাগাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পোশাক কারখানা বন্ধের সংখ্যা তিন বছরে ৪০০ ছাড়িয়েছে: বাণিজ্যমন্ত্রী

হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজ, সেন্টকমের দাবি উড়িয়ে দিল ইরান

Update Time : ০২:৫২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে শান্তি আলোচনা চলছে, ঠিক তখনই হরমুজ প্রণালি নিয়ে শুরু হয়েছে নতুন উত্তেজনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে যে, তারা হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কাজ শুরু করতে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। তবে মার্কিন বাহিনীর এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

আরও পড়ুন  ডেভিড হকনি: কিংবদন্তি শিল্পীর জীবনাবসান

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, তাদের ‘ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন’ এবং ‘ইউএসএস মাইকেল মারফি’ নামক জাহাজ দুটি ইতিমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তাদের দাবি অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পেতে রাখা সামুদ্রিক মাইন থেকে এই নৌপথকে সম্পূর্ণ মুক্ত করার একটি ‘বৃহত্তর অভিযানের’ অংশ হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন  বিশ্বে তেলের চাহিদা কমবে ভয়াবহ সতর্কতা আইইএর

তবে সেন্টকমের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তাদের মুখপাত্র জানান, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজগুলোর প্রবেশের কোনো ভিত্তি নেই। তিনি আরও কড়া ভাষায় সতর্ক করে বলেন, “এই প্রণালিতে যেকোনো জাহাজের যাতায়াত ও চলাচলের উদ্যোগ পুরোপুরি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে।”

আরও পড়ুন  ইরানের নতুন প্রস্তাব: হরমুজ প্রণালি খুলে দেওয়া ও পারমাণবিক আলোচনা স্থগিতের পরিকল্পনা