ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যস্ফীতি ১০ মাসের সর্বনিম্নে: এবার কি কমবে নিত্যপণ্যের দাম? Logo ভাইভায় ১০-এর বদলে ৫০ নম্বর! সরকারি চাকরির নিয়োগে আসছে বড় পরিবর্তন? Logo ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গুর বড় ঝুঁকি: আগামী সপ্তাহেই পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা Logo নেতিবাচক চিন্তায় ডুবে আছেন? আজ থেকেই বদলে ফেলুন মনের ভাবনা Logo চাঁদ গবেষণায় নতুন AI মডেল আনল NASA-IBM, দ্রুত হবে তথ্য বিশ্লেষণ Logo একীভূত আয়ারল্যান্ড দেখতে চান ট্রাম্প, মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া Logo ব্যাংক স্প্রেডে বড় চাপ, সীমার ওপরে ৫৫ ব্যাংক Logo প্রোটিন ও ফাইবারে ভরপুর পিনাট বাটার-বানানা স্মুদি Logo ডিটক্স পানি খেলেই কি শরীরের বিষ দূর হয়? জানুন আসল সত্য Logo দৌলতপুরে পানি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত | ভয়াবহ অবস্থা

ভ্রমণের জন্য বাংলাদেশ আগের চেয়ে নিরাপদ, সতর্কতা কমাল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা লেভেল ৩ থেকে লেভেল ২-এ নামিয়েছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। সামগ্রিক ভ্রমণ সতর্কতা ‘লেভেল ৩’ (ভ্রমণ পুনর্বিবেচনা করুন) থেকে ‘লেভেল ২’ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন)-এ পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠকের পরপরই সার্জিও গোর একটি টেক্সট বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে এই ইতিবাচক অগ্রগতির বিষয়টি জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভ্রমণ সতর্কতার এই উন্নতি বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন।

গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। এই সিদ্ধান্তটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ইতিবাচক গতিপথকেও তুলে ধরে।

মন্ত্রণালয় আরো জানায়, সরকার এই উন্নতিকে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে সংযোগের জন্য একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে তার ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখে।

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতি ১০ মাসের সর্বনিম্নে: এবার কি কমবে নিত্যপণ্যের দাম?

ভ্রমণের জন্য বাংলাদেশ আগের চেয়ে নিরাপদ, সতর্কতা কমাল যুক্তরাষ্ট্র

Update Time : ১১:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। সামগ্রিক ভ্রমণ সতর্কতা ‘লেভেল ৩’ (ভ্রমণ পুনর্বিবেচনা করুন) থেকে ‘লেভেল ২’ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন)-এ পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠকের পরপরই সার্জিও গোর একটি টেক্সট বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে এই ইতিবাচক অগ্রগতির বিষয়টি জানান।

আরও পড়ুন  ‘মোজতবা খামেনি ইরানে নেই’—ইসরাইলি সূত্রের দাবি

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভ্রমণ সতর্কতার এই উন্নতি বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন।

গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। এই সিদ্ধান্তটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ইতিবাচক গতিপথকেও তুলে ধরে।

মন্ত্রণালয় আরো জানায়, সরকার এই উন্নতিকে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে সংযোগের জন্য একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে তার ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখে।

আরও পড়ুন  ইরান সংকটে তাইওয়ানের অস্ত্রচুক্তি থামাল যুক্তরাষ্ট্র