ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চন্দনাইশে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপি ‘ক্যাশলেস বাংলাদেশ ’ ক্যাম্পেইনের উদ্বোধন Logo ক্রিস্টিয়ানো রোনালদো টিভি সিরিজ: চমকপ্রদ নতুন অধ্যায় শুরু Logo আন্দ্রেয়া পিরলো বিতর্ক: ইতালির কোচ হওয়ার আগেই বেটিং প্রতিষ্ঠানের প্রশ্নে নতুন চাপ Logo গভীর নিম্নচাপের প্রভাব: আজ থেকে বাড়বে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর Logo আইএসএস থেকে ফেরা নভোচারীরা নিরাপদে ফিরলেন, রোমাঞ্চকর প্রত্যাবর্তন Logo ইয়াশ রোহান বুলিং অভিজ্ঞতা: হৃদয়ছোঁয়া সত্য জানালেন অভিনেতা Logo ঘোস্ট রাইডার সিনেমায় রায়ান গসলিংয়ের দুর্দান্ত চমক Logo তেল ও দামের বাজারে স্বস্তি, যুদ্ধবিরতিতে ৫% কমল জ্বালানি মূল্য Logo চীনের চিপ জায়ান্ট CXMT শেয়ার বাজারে নতুন ইতিহাস Logo মধুমিতা সরকার ঢাকার সিনেমায়: চমকপ্রদ নায়িকা হচ্ছেন ‘গুলশানের চামেলি’তে

চন্দনাইশে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপি ‘ক্যাশলেস বাংলাদেশ ’ ক্যাম্পেইনের উদ্বোধন

চন্দনাইশে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপি ‘ক্যাশলেস বাংলাদেশ ’ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানের একাংশ।

চন্দনাইশ প্রতিনিধিঃমো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি
চন্দনাইশ শাখার উদ্যোগে ৩ দিনব্যাপি ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। “লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নগদবিহীন লেনদেনের সুবিধা ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং ক্যাশলেস লেনদেনের সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

পূবালী ব্যাংক ক্যাম্পেইন
ডিজিটাল ব্যাংকিং সেবা নিয়ে মতবিনিময় সভায় উদ্বোধন করছেন অতিথিরা।

সোমবার (২৭ জুলাই) উদ্বোধন উপলক্ষ্যে গাছবাড়িয়াস্থ ওয়ান আজিজ সেন্টারে এক বর্ণাঢ্য র‍্যালি ও ফিতা কাটার মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে সেখানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনেই এই ক্যাম্পেইনে স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মেজবাহ উদ্দিন মাহবুব। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, চন্দনাইশ শাখার ব্যবস্থাপক এ.ই.এম. রিয়াজুল হাসান।

ব্যাংকের রিটেইল ও ক্যাশলেস/ডিজিটাল প্রোডাক্টসমূহ নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন পূবালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের এডিসি রিজিওনাল ইনচার্জ মোঃ জামাল উদ্দিন তালুকদার।

ডিজিটাল ব্যাংকিং চন্দনাইশ
ডিজিটাল ব্যাংকিং সেবা নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন অতিথিরা।

সভাটি সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের রিজিওনাল ইঞ্জিনিয়ার মো: ওমর ফারুক।

সভায় কিউআর পেমেন্ট, পস মেশিন, পাই ব্যাংকিং অ্যাপস, সিআরএম, এটিএম, কিয়স্ক, আরটিডিএম, ডিজিটাল সার্ভিস সেন্টার এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তা ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে আরও সম্পৃক্ত করা এবং নগদবিহীন অর্থনীতি বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।

এ সময় পটিয়া শাখার ব‍্যবস্থাপক বিপ্লব চক্রবর্তী, বৈলতলী উপশাখার ব‍্যবস্হাপক ধীমান দত্ত, ব্যবসায়ী প্রতিনিধি সাদ্দাম হোসেন, ব্যবসায়ী প্রতিনিধি পারভেজ, পূবালী ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপি ‘ক্যাশলেস বাংলাদেশ ’ ক্যাম্পেইনের উদ্বোধন

চন্দনাইশে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপি ‘ক্যাশলেস বাংলাদেশ ’ ক্যাম্পেইনের উদ্বোধন

Update Time : ০২:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃমো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি
চন্দনাইশ শাখার উদ্যোগে ৩ দিনব্যাপি ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। “লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নগদবিহীন লেনদেনের সুবিধা ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং ক্যাশলেস লেনদেনের সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

পূবালী ব্যাংক ক্যাম্পেইন
ডিজিটাল ব্যাংকিং সেবা নিয়ে মতবিনিময় সভায় উদ্বোধন করছেন অতিথিরা।

সোমবার (২৭ জুলাই) উদ্বোধন উপলক্ষ্যে গাছবাড়িয়াস্থ ওয়ান আজিজ সেন্টারে এক বর্ণাঢ্য র‍্যালি ও ফিতা কাটার মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে সেখানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  চন্দনাইশে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প: বিনামূল্যে ছানি অপারেশনসহ চিকিৎসা পেলেন সহস্রাধিক মানুষ

প্রথম দিনেই এই ক্যাম্পেইনে স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মেজবাহ উদ্দিন মাহবুব। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, চন্দনাইশ শাখার ব্যবস্থাপক এ.ই.এম. রিয়াজুল হাসান।

ব্যাংকের রিটেইল ও ক্যাশলেস/ডিজিটাল প্রোডাক্টসমূহ নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন পূবালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের এডিসি রিজিওনাল ইনচার্জ মোঃ জামাল উদ্দিন তালুকদার।

আরও পড়ুন  প্রতি ডিমে ৪ টাকা লোকসান, দাবি খামারিদের
ডিজিটাল ব্যাংকিং চন্দনাইশ
ডিজিটাল ব্যাংকিং সেবা নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন অতিথিরা।

সভাটি সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের রিজিওনাল ইঞ্জিনিয়ার মো: ওমর ফারুক।

সভায় কিউআর পেমেন্ট, পস মেশিন, পাই ব্যাংকিং অ্যাপস, সিআরএম, এটিএম, কিয়স্ক, আরটিডিএম, ডিজিটাল সার্ভিস সেন্টার এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তা ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে আরও সম্পৃক্ত করা এবং নগদবিহীন অর্থনীতি বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।

আরও পড়ুন  অনলাইনে আয়কর রিটার্ন আজ থেকে, জেনে নিন পুরো প্রক্রিয়া