ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারত-চীন সম্পর্ক নিয়ে শি জিনপিং-মোদির গুরুত্বপূর্ণ বার্তা Logo রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন শিগগির Logo রবিউস সানি চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম Logo প্রবীণদের পুষ্টি কী খাবেন, কীভাবে যত্ন নেবেন? Logo হেয়ার রিল্যাক্সারে ক্যানসার ঝুঁকি, ল’রিয়ালের বিরুদ্ধে মামলা Logo হুতিদের নিয়ে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করার আহ্বান Logo হানিয়া আমিরের নতুন চমক, গানের জগতে আত্মপ্রকাশ Logo সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বড় বার্তা আইনমন্ত্রীর Logo আওয়ামী লীগ ফেরাতে ষড়যন্ত্র চলছে বলে জামায়াতের অভিযোগ Logo ডেঙ্গু প্রতিরোধে চন্দনাইশে মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে চন্দনাইশে মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৬

ডেঙ্গু প্রতিরোধে চন্দনাইশ উপজেলার মসজিদ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।

চন্দনাইশ প্রতিনিধি: মো. নুরুল আলম

দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অভিযান আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

এর অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশনা অনুসারে ডেঙ্গু প্রতিরোধে চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের সকল মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান।

মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন স্থানীয়রা

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

একই সঙ্গে উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের সকল মসজিদের আঙিনা, পুকুরপাড়সহ আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

অভিযানে ইউপি চেয়ারম্যান, মেম্বার, মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, খতিব, ইমাম, মুয়াজ্জিন, আনসার সদস্য ও স্থানীয় মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ডেঙ্গু মশা নিধনে স্প্রে মেশিন দিয়ে লার্ভিসাইড ছিটানো হচ্ছে

এ সময় মসজিদের আঙিনা, ওজুখানা ও প্রবেশপথ ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় এবং আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি মসজিদের আশপাশের এলাকায় সৌন্দর্য বর্ধনের কাজও করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত ০২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের স্মারক নং-০৫.৪২.১৫২৮.০১৮.১০.০১.২৮-৭৫০ নম্বর অফিস আদেশের প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়।

জনপ্রিয় সংবাদ

ভারত-চীন সম্পর্ক নিয়ে শি জিনপিং-মোদির গুরুত্বপূর্ণ বার্তা

ডেঙ্গু প্রতিরোধে চন্দনাইশে মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

Update Time : ০৯:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশ প্রতিনিধি: মো. নুরুল আলম

দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অভিযান আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

এর অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশনা অনুসারে ডেঙ্গু প্রতিরোধে চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের সকল মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন  অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগছেন ? মানসিক স্ট্রেস দূর করার উপায় জেনে নিন ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান।

মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন স্থানীয়রা
ডেঙ্গু প্রতিরোধে চন্দনাইশ উপজেলার মসজিদ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন  সম্মিলিত প্রচেষ্টায় উন্নত স্বাস্থ্যসেবা সম্ভব : প্রতিমন্ত্রী টুকু

একই সঙ্গে উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের সকল মসজিদের আঙিনা, পুকুরপাড়সহ আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

অভিযানে ইউপি চেয়ারম্যান, মেম্বার, মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, খতিব, ইমাম, মুয়াজ্জিন, আনসার সদস্য ও স্থানীয় মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ডেঙ্গু মশা নিধনে স্প্রে মেশিন দিয়ে লার্ভিসাইড ছিটানো হচ্ছে
ডেঙ্গু প্রতিরোধে চন্দনাইশ উপজেলার মসজিদ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় মসজিদের আঙিনা, ওজুখানা ও প্রবেশপথ ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় এবং আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি মসজিদের আশপাশের এলাকায় সৌন্দর্য বর্ধনের কাজও করা হয়।

আরও পড়ুন  পোড়া ক্ষত সারাতে তেলাপিয়া মাছের চামড়া