ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২১

ফুলবাড়ীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।ফুলবাড়ীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সংগৃহীত

ফুলবাড়ীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩টায় ফুলবাড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সফলদের হাতে এ সময় পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী।এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা ও ক্রীড়া দক্ষতা তুলে ধরেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ ধরনের প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজয়ী ও রানার্সআপদের পুরস্কার প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম। তাঁর সহযোগিতায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে উপজেলা পর্যায়ের এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীতে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

Update Time : ০৩:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬