ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

লোকালয়ে ঢুকে বাঘের হামলা, প্রাণ গেল ঘুমন্ত তরুণীর

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৫৩৩

বাঘের হামলায় নিহত তরুণী। | ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় গভীর রাতে ঘরে ঢুকে এক তরুণীকে আক্রমণ করে বাঘ। ঘুমন্ত অবস্থায় সুগনি বাই ধুরভে নামের ওই নারীকে মাথায় কামড়ে টেনেহিঁচড়ে নিয়ে যায় প্রাণীটি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রোববার (২ আগস্ট) ভোররাতে কানহা ন্যাশনাল পার্ক-সংলগ্ন পার্রাপুর বাইগাটোলা গ্রামে এ ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত প্রায় দেড়টার দিকে একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ে। এরপর একটি দরজাবিহীন কুঁড়েঘরে প্রবেশ করে ঘুমন্ত সুগনি বাই ধুরভেকে মাথায় কামড়ে ধরে বাইরে টেনে নিয়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের মানুষ দ্রুত জড়ো হন এবং মশাল নিয়ে বাঘটির পিছু নেন। এতে বাঘটি প্রায় ৩০০ মিটার দূরে ওই নারীকে ফেলে জঙ্গলের দিকে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় সুগনি বাই ধুরভেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে রাতের সময় বন্যপ্রাণীর চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

নিহতের পরিবারের দাবি, তারা দীর্ঘদিন ধরে একটি দরজাবিহীন কুঁড়েঘরে বসবাস করছিলেন। নিরাপদ বসবাসের জন্য সরকারি সহায়তা না পাওয়ায় এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে হয়েছে বলে অভিযোগ করেন তারা। স্থানীয় বাসিন্দারাও বলেন, বনাঞ্চলের কাছাকাছি হওয়ায় এলাকায় বন্যপ্রাণীর বিচরণ নতুন নয়, তবে মানুষের বসতিতে ঢুকে এমন প্রাণঘাতী হামলা উদ্বেগজনক।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগেও ওই অঞ্চলে বাঘ ও চিতাবাঘের উপস্থিতির খবর পাওয়া গেছে। সর্বশেষ ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি বাঘটিকে ধরতে এলাকায় একটি খাঁচা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়।

এদিকে গ্রামবাসীদের রাতের সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বন বিভাগ। ঘরের দরজা বন্ধ রাখা, অপ্রয়োজনীয়ভাবে রাতে বাইরে না যাওয়া এবং বন্যপ্রাণী দেখা গেলে দ্রুত প্রশাসনকে জানাতে বলা হয়েছে। কর্মকর্তাদের মতে, বনাঞ্চল-সংলগ্ন এলাকায় বসবাসকারীদের সচেতনতা বাড়ানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, পুলিশ ঘটনাটি নিয়ে একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে নিহত নারীর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং বাঘটি কীভাবে লোকালয়ে প্রবেশ করল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

জিপিএ-৫ পাওয়া রৌশনীকে উচ্চশিক্ষায় সহায়তা দিলেন মোহাম্মদ মহসিন

লোকালয়ে ঢুকে বাঘের হামলা, প্রাণ গেল ঘুমন্ত তরুণীর

Update Time : ০৭:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

ভারতের মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় গভীর রাতে ঘরে ঢুকে এক তরুণীকে আক্রমণ করে বাঘ। ঘুমন্ত অবস্থায় সুগনি বাই ধুরভে নামের ওই নারীকে মাথায় কামড়ে টেনেহিঁচড়ে নিয়ে যায় প্রাণীটি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রোববার (২ আগস্ট) ভোররাতে কানহা ন্যাশনাল পার্ক-সংলগ্ন পার্রাপুর বাইগাটোলা গ্রামে এ ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত প্রায় দেড়টার দিকে একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ে। এরপর একটি দরজাবিহীন কুঁড়েঘরে প্রবেশ করে ঘুমন্ত সুগনি বাই ধুরভেকে মাথায় কামড়ে ধরে বাইরে টেনে নিয়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের মানুষ দ্রুত জড়ো হন এবং মশাল নিয়ে বাঘটির পিছু নেন। এতে বাঘটি প্রায় ৩০০ মিটার দূরে ওই নারীকে ফেলে জঙ্গলের দিকে পালিয়ে যায়।

আরও পড়ুন  তেল রপ্তানি সংকটে ইরান, মজুত সক্ষমতা নিয়ে বাড়ছে উদ্বেগ

পরে গুরুতর আহত অবস্থায় সুগনি বাই ধুরভেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে রাতের সময় বন্যপ্রাণীর চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

নিহতের পরিবারের দাবি, তারা দীর্ঘদিন ধরে একটি দরজাবিহীন কুঁড়েঘরে বসবাস করছিলেন। নিরাপদ বসবাসের জন্য সরকারি সহায়তা না পাওয়ায় এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে হয়েছে বলে অভিযোগ করেন তারা। স্থানীয় বাসিন্দারাও বলেন, বনাঞ্চলের কাছাকাছি হওয়ায় এলাকায় বন্যপ্রাণীর বিচরণ নতুন নয়, তবে মানুষের বসতিতে ঢুকে এমন প্রাণঘাতী হামলা উদ্বেগজনক।

আরও পড়ুন  দিনে ডেলিভারিম্যান, রাতে কবি—জিতলেন চীনের সাহিত্য পুরস্কার

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগেও ওই অঞ্চলে বাঘ ও চিতাবাঘের উপস্থিতির খবর পাওয়া গেছে। সর্বশেষ ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি বাঘটিকে ধরতে এলাকায় একটি খাঁচা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়।

এদিকে গ্রামবাসীদের রাতের সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বন বিভাগ। ঘরের দরজা বন্ধ রাখা, অপ্রয়োজনীয়ভাবে রাতে বাইরে না যাওয়া এবং বন্যপ্রাণী দেখা গেলে দ্রুত প্রশাসনকে জানাতে বলা হয়েছে। কর্মকর্তাদের মতে, বনাঞ্চল-সংলগ্ন এলাকায় বসবাসকারীদের সচেতনতা বাড়ানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন  শততম ম্যাচে গোলের ঝলক, আল নাসর-এর জয়ে নায়ক রোনালদো