ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যেকোনো সময় হামলার শঙ্কা! বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র Logo বড় সিদ্ধান্ত লিবিয়ার! ডলার ছেড়ে চীনা পেমেন্ট সিস্টেমে যোগ Logo ছাত্রদলের জুলাই আন্দোলন: শক্তিশালী বার্তায় রাকিবুল ইসলামের প্রতিশ্রুতি Logo বার্নিকাট হামলা মামলা: আদালতে আরও দুই সাক্ষীর জবানবন্দি Logo ৫ বছরে দ্বিগুণ হতে পারে সোনার দাম, জানাল ডয়চে ব্যাংক Logo চমকপ্রদ রূপগঞ্জ ইউপি প্রশাসক নিয়োগ: সদস্যদের সবাই বিএনপির নেতা Logo চলনবিলে চায়না দুয়ারি জালে পোনা মাছ নিধন: ভয়াবহ সংকটে জীববৈচিত্র্য Logo পেরুতে শক্তিশালী ভূমিকম্পের থাবা: ৫ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে ঐতিহাসিক স্থাপনা! Logo প্রেসিডেন্ট জিয়া হত্যার রহস্য জানতে চাই : নিলোফার মনি Logo বরিশালে পুকুরে ডুবে প্রাণ গেল ২ স্কুলশিক্ষার্থীর

ইসলামাবাদে আলোচনার মধ্যেই ট্রাম্পের আক্রমণাত্মক পোস্ট: ‘ইরান খুব খারাপভাবে হারছে’

শান্তি আলোচনার মধ্যেই ইরানের সামরিক শক্তি নিয়ে প্রশ্ন তুললেন ডনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ইসলামাবাদে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সংঘাত অবসানের লক্ষে ঐতিহাসিক ত্রিপক্ষীয় আলোচনা চলছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প তাঁর নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেছেন যে, এই সংঘাতে ইরান ‘খুব খারাপভাবে হারছে’।

এক দীর্ঘ পোস্টে ট্রাম্প গণমাধ্যমের কড়া সমালোচনা করে বলেন, সংবাদমাধ্যমগুলো ইরান ‘জিতছে’ বলে প্রচার করতে ভালোবাসলেও বাস্তবতা হলো সবাই জানে তারা শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। তিনি তাঁর প্রশাসনের সাফল্যের দাবিগুলো পুনরাবৃত্তি করে বলেন, “ইরানের নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই এবং তাদের বিমান বিধ্বংসী সরঞ্জামগুলো এখন অস্তিত্বহীন। তাদের রাডার অচল এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানাগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে।”

সবচেয়ে চাঞ্চল্যকর বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের দীর্ঘদিনের প্রভাবশালী ‘নেতারা’ এখন আর বেঁচে নেই, যার জন্য তিনি সৃষ্টিকর্তার প্রশংসা করেন। এছাড়া হরমুজ প্রণালীতে ইরানের মাইন পাতার চেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন সারা বিশ্বের প্রতি ‘অনুগ্রহ’ স্বরূপ সেই মাইনগুলো সরানোর কাজ শুরু করছে।

উল্লেখ্য, ইসলামাবাদে মার্কিন ও ইরানি কর্মকর্তারা পাকিস্তানের মধ্যস্থতায় সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা শুরু করেছেন। এই বৈঠকের মূল লক্ষ্য হলো ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করা। তবে আলোচনার এই স্পর্শকাতর সময়ে ট্রাম্পের এমন কঠোর মন্তব্য শান্তি প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ।

জনপ্রিয় সংবাদ

যেকোনো সময় হামলার শঙ্কা! বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে আলোচনার মধ্যেই ট্রাম্পের আক্রমণাত্মক পোস্ট: ‘ইরান খুব খারাপভাবে হারছে’

Update Time : ১০:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ইসলামাবাদে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সংঘাত অবসানের লক্ষে ঐতিহাসিক ত্রিপক্ষীয় আলোচনা চলছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প তাঁর নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেছেন যে, এই সংঘাতে ইরান ‘খুব খারাপভাবে হারছে’।

আরও পড়ুন  হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যু: ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর প্রাণহানি

এক দীর্ঘ পোস্টে ট্রাম্প গণমাধ্যমের কড়া সমালোচনা করে বলেন, সংবাদমাধ্যমগুলো ইরান ‘জিতছে’ বলে প্রচার করতে ভালোবাসলেও বাস্তবতা হলো সবাই জানে তারা শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। তিনি তাঁর প্রশাসনের সাফল্যের দাবিগুলো পুনরাবৃত্তি করে বলেন, “ইরানের নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই এবং তাদের বিমান বিধ্বংসী সরঞ্জামগুলো এখন অস্তিত্বহীন। তাদের রাডার অচল এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানাগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে।”

আরও পড়ুন  হজ পালনে শুধু হজ ভিসাই বৈধ, জানালো সৌদি কর্তৃপক্ষ

সবচেয়ে চাঞ্চল্যকর বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের দীর্ঘদিনের প্রভাবশালী ‘নেতারা’ এখন আর বেঁচে নেই, যার জন্য তিনি সৃষ্টিকর্তার প্রশংসা করেন। এছাড়া হরমুজ প্রণালীতে ইরানের মাইন পাতার চেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন সারা বিশ্বের প্রতি ‘অনুগ্রহ’ স্বরূপ সেই মাইনগুলো সরানোর কাজ শুরু করছে।

উল্লেখ্য, ইসলামাবাদে মার্কিন ও ইরানি কর্মকর্তারা পাকিস্তানের মধ্যস্থতায় সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা শুরু করেছেন। এই বৈঠকের মূল লক্ষ্য হলো ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করা। তবে আলোচনার এই স্পর্শকাতর সময়ে ট্রাম্পের এমন কঠোর মন্তব্য শান্তি প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ।

আরও পড়ুন  বিশ্বকাপের দায়িত্ব হারালেন আফ্রিকান রেফারি, প্রবেশে বাধা যুক্তরাষ্ট্রের