ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্লিং হলান্ডের হাঁটা নকল করলেন বিটিএস তারকা জিমিন

কনসার্টে হলান্ডের হাঁটার ভঙ্গি নকল করেন জিমিন। ছবি: সংগৃহীত

জিমিন আবারও ভক্তদের চমকে দিয়েছেন নিজের মজার এক পারফরম্যান্স দিয়ে। বিটিএসের এই জনপ্রিয় সদস্য জার্মানির একটি কনসার্টে নরওয়ের ফুটবল তারকা আর্লিং হলান্ডের বিখ্যাত হাঁটার ভঙ্গি নকল করেন। তাঁর সেই মুহূর্তের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনাটি ঘটে জার্মানির মিউনিখে অবস্থিত অ্যালিয়ানৎস অ্যারেনায় আয়োজিত বিটিএসের আরিরাং ট্যুরের একটি অনুষ্ঠানে। ইএসপিএন মেক্সিকোর তথ্য অনুযায়ী, মূল কনসার্ট শুরুর আগে সাউন্ডচেক চলাকালে দর্শকদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন জিমিন। তখনই এক ভক্তের হাতে থাকা একটি ব্যতিক্রমী পোস্টার তাঁর নজর কাড়ে।

পোস্টারটিতে পাশাপাশি রাখা ছিল মার্ভেলের জনপ্রিয় চরিত্র থর, ফুটবল তারকা আর্লিং হলান্ড এবং জিমিনের ছবি। সেখানে কোরীয় ভাষায় থরকে ‘বজ্রের দেবতা’, হলান্ডকে ‘ফুটবলের দেবতা’ এবং জিমিনকে ‘আমাদের দেবতা’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। পোস্টারটি দেখে হেসে ফেলেন জিমিন এবং ভক্তদের প্রতি হাসিমুখে প্রতিক্রিয়াও জানান।

এরপর মূল কনসার্টে মঞ্চে উঠে জিমিন মজার ছলে আর্লিং হলান্ডের পরিচিত হাঁটার ভঙ্গি অনুকরণ করেন। মাথা সামান্য নিচু করে এবং হলান্ডের স্বভাবসুলভ স্টাইলে কয়েক পা হেঁটে দেখান তিনি। তাঁর এই অভিনব মুহূর্তে পুরো স্টেডিয়াম করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে। ভক্তরা মোবাইলে সেই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ইএসপিএন মেক্সিকো ভিডিওটি প্রকাশ করে মন্তব্য করে, “হলান্ড জ্বর এবার পৌঁছে গেছে বিটিএসেও।” অন্যদিকে চিলির জনপ্রিয় সংগীতভিত্তিক রেডিও নেটওয়ার্ক এলওএস ফোরটিও জিমিন ও আর্লিং হলান্ডের পাশাপাশি দুটি ছবি প্রকাশ করে এই মজার ঘটনার প্রশংসা করেছে। অনেক ভক্তই দুই ভিন্ন অঙ্গনের দুই বিশ্বতারকার এই অনন্য সংযোগকে উপভোগ করেছেন।

জিমিনের এই ছোট্ট অভিনয় আবারও প্রমাণ করেছে, মঞ্চে তিনি শুধু গায়ক নন, দর্শকদের বিনোদিত করতেও সমান দক্ষ। অন্যদিকে ফুটবল ও কে-পপের এই ব্যতিক্রমী সংযোগ ভক্তদের কাছে নতুন আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও ভিডিওটি ঘুরে বেড়াচ্ছে এবং লাখো মানুষ সেটি দেখছেন ও শেয়ার করছেন।

জনপ্রিয় সংবাদ

আর্লিং হলান্ডের হাঁটা নকল করলেন বিটিএস তারকা জিমিন

Update Time : ০২:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জিমিন আবারও ভক্তদের চমকে দিয়েছেন নিজের মজার এক পারফরম্যান্স দিয়ে। বিটিএসের এই জনপ্রিয় সদস্য জার্মানির একটি কনসার্টে নরওয়ের ফুটবল তারকা আর্লিং হলান্ডের বিখ্যাত হাঁটার ভঙ্গি নকল করেন। তাঁর সেই মুহূর্তের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনাটি ঘটে জার্মানির মিউনিখে অবস্থিত অ্যালিয়ানৎস অ্যারেনায় আয়োজিত বিটিএসের আরিরাং ট্যুরের একটি অনুষ্ঠানে। ইএসপিএন মেক্সিকোর তথ্য অনুযায়ী, মূল কনসার্ট শুরুর আগে সাউন্ডচেক চলাকালে দর্শকদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন জিমিন। তখনই এক ভক্তের হাতে থাকা একটি ব্যতিক্রমী পোস্টার তাঁর নজর কাড়ে।

আরও পড়ুন  মোশাররফ করিমের অভিনয়ে মুগ্ধ জাহিদ হাসানের আবেগঘন প্রশংসা

পোস্টারটিতে পাশাপাশি রাখা ছিল মার্ভেলের জনপ্রিয় চরিত্র থর, ফুটবল তারকা আর্লিং হলান্ড এবং জিমিনের ছবি। সেখানে কোরীয় ভাষায় থরকে ‘বজ্রের দেবতা’, হলান্ডকে ‘ফুটবলের দেবতা’ এবং জিমিনকে ‘আমাদের দেবতা’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। পোস্টারটি দেখে হেসে ফেলেন জিমিন এবং ভক্তদের প্রতি হাসিমুখে প্রতিক্রিয়াও জানান।

এরপর মূল কনসার্টে মঞ্চে উঠে জিমিন মজার ছলে আর্লিং হলান্ডের পরিচিত হাঁটার ভঙ্গি অনুকরণ করেন। মাথা সামান্য নিচু করে এবং হলান্ডের স্বভাবসুলভ স্টাইলে কয়েক পা হেঁটে দেখান তিনি। তাঁর এই অভিনব মুহূর্তে পুরো স্টেডিয়াম করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে। ভক্তরা মোবাইলে সেই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন  ইয়ামিন হক ববি নিয়ে মিথ্যা দাবি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ইএসপিএন মেক্সিকো ভিডিওটি প্রকাশ করে মন্তব্য করে, “হলান্ড জ্বর এবার পৌঁছে গেছে বিটিএসেও।” অন্যদিকে চিলির জনপ্রিয় সংগীতভিত্তিক রেডিও নেটওয়ার্ক এলওএস ফোরটিও জিমিন ও আর্লিং হলান্ডের পাশাপাশি দুটি ছবি প্রকাশ করে এই মজার ঘটনার প্রশংসা করেছে। অনেক ভক্তই দুই ভিন্ন অঙ্গনের দুই বিশ্বতারকার এই অনন্য সংযোগকে উপভোগ করেছেন।

জিমিনের এই ছোট্ট অভিনয় আবারও প্রমাণ করেছে, মঞ্চে তিনি শুধু গায়ক নন, দর্শকদের বিনোদিত করতেও সমান দক্ষ। অন্যদিকে ফুটবল ও কে-পপের এই ব্যতিক্রমী সংযোগ ভক্তদের কাছে নতুন আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও ভিডিওটি ঘুরে বেড়াচ্ছে এবং লাখো মানুষ সেটি দেখছেন ও শেয়ার করছেন।

আরও পড়ুন  ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা জানাল নিসচা