ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে সেনাবাহিনীতে বড় রদবদল, সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৮:৫৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫০৪

কিয়েভে বিক্ষোভে জড়ো হন ইউক্রেনের নাগরিকরা।। ছবি: সংগৃহীত

ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কিকে অপসারণ করে নতুন সেনাপ্রধান হিসেবে মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতিকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কয়েক দিন ধরে চলা রাজনৈতিক বিতর্ক ও জনবিক্ষোভের পর মঙ্গলবার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর ইউক্রেনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। প্রযুক্তিনির্ভর ড্রোন যুদ্ধ কৌশলের অন্যতম প্রবক্তা হিসেবে পরিচিত ফেদোরভের অপসারণকে কেন্দ্র করে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে জেলেনস্কি শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন।

এরপর তিনি সেনাবাহিনীর নেতৃত্বে পরিবর্তন এনে সিরস্কির স্থলাভিষিক্ত করেন মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতিকে। সামরিক বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধের বাস্তবতা বিবেচনায় ইউক্রেনের প্রতিরক্ষা কৌশলে নতুন গতি আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওলেক্সান্দর সিরস্কি ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের শুরুতে কিয়েভ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে পূর্বাঞ্চলে পাল্টা অভিযানের পরিকল্পনা এবং রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অভিযানের নেতৃত্বও দেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর আধুনিকায়ন ও প্রযুক্তির ব্যবহার নিয়ে তাঁর সঙ্গে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভের মতবিরোধ প্রকাশ্যে আসে।

নতুন সেনাপ্রধান মিখাইলো দ্রাপাতি ইউক্রেনের অভিজ্ঞ সামরিক কর্মকর্তা হিসেবে পরিচিত। ২০১৪ সালে মারিউপোলে রুশপন্থী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের সময় তাঁর সাহসিকতা আলোচনায় আসে। পূর্ণমাত্রার যুদ্ধে তিনি দক্ষিণাঞ্চলে রুশ অগ্রযাত্রা প্রতিহত করা এবং খেরসন পুনর্দখলের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দ্রাপাতি অতীতে ইউক্রেনের স্থলবাহিনী ও যৌথ বাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রযুক্তিনির্ভর যুদ্ধ কৌশল এবং দ্রুত সামরিক সংস্কারের পক্ষে তাঁর অবস্থান ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সেনাপ্রধান পরিবর্তনের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, দেশের প্রতিরক্ষা অব্যাহত রয়েছে এবং প্রতিটি সেনাসদস্য সম্মানের দাবিদার। তিনি সিরস্কির অবদানের প্রশংসা করেন এবং নতুন সেনাপ্রধান দ্রাপাতির নেতৃত্বে প্রতিরক্ষা কৌশল আধুনিকায়ন, সেনা সংস্কার এবং দীর্ঘপাল্লার হামলার সক্ষমতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নতুন সেনাপ্রধানকে অভিনন্দন জানিয়ে বলেন, এই পরিবর্তন নতুন আশা ও নতুন সম্ভাবনার প্রতীক। তবে ভবিষ্যতে তিনি সরকারে নতুন কোনো দায়িত্ব পাবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনে সেনাবাহিনীতে বড় রদবদল, সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি

Update Time : ০৮:৫৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কিকে অপসারণ করে নতুন সেনাপ্রধান হিসেবে মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতিকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কয়েক দিন ধরে চলা রাজনৈতিক বিতর্ক ও জনবিক্ষোভের পর মঙ্গলবার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর ইউক্রেনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। প্রযুক্তিনির্ভর ড্রোন যুদ্ধ কৌশলের অন্যতম প্রবক্তা হিসেবে পরিচিত ফেদোরভের অপসারণকে কেন্দ্র করে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে জেলেনস্কি শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন।

আরও পড়ুন  কেন ট্রাম্পকে সরিয়ে নেওয়া হলো ওয়াশিংটনের নৈশভোজ থেকে

এরপর তিনি সেনাবাহিনীর নেতৃত্বে পরিবর্তন এনে সিরস্কির স্থলাভিষিক্ত করেন মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতিকে। সামরিক বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধের বাস্তবতা বিবেচনায় ইউক্রেনের প্রতিরক্ষা কৌশলে নতুন গতি আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওলেক্সান্দর সিরস্কি ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের শুরুতে কিয়েভ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে পূর্বাঞ্চলে পাল্টা অভিযানের পরিকল্পনা এবং রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অভিযানের নেতৃত্বও দেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর আধুনিকায়ন ও প্রযুক্তির ব্যবহার নিয়ে তাঁর সঙ্গে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভের মতবিরোধ প্রকাশ্যে আসে।

আরও পড়ুন  কিয়েভে বিভীষিকার রাত, রাশিয়ার হামলায় ১৩ জনের মৃত্যু

নতুন সেনাপ্রধান মিখাইলো দ্রাপাতি ইউক্রেনের অভিজ্ঞ সামরিক কর্মকর্তা হিসেবে পরিচিত। ২০১৪ সালে মারিউপোলে রুশপন্থী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের সময় তাঁর সাহসিকতা আলোচনায় আসে। পূর্ণমাত্রার যুদ্ধে তিনি দক্ষিণাঞ্চলে রুশ অগ্রযাত্রা প্রতিহত করা এবং খেরসন পুনর্দখলের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দ্রাপাতি অতীতে ইউক্রেনের স্থলবাহিনী ও যৌথ বাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রযুক্তিনির্ভর যুদ্ধ কৌশল এবং দ্রুত সামরিক সংস্কারের পক্ষে তাঁর অবস্থান ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সেনাপ্রধান পরিবর্তনের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, দেশের প্রতিরক্ষা অব্যাহত রয়েছে এবং প্রতিটি সেনাসদস্য সম্মানের দাবিদার। তিনি সিরস্কির অবদানের প্রশংসা করেন এবং নতুন সেনাপ্রধান দ্রাপাতির নেতৃত্বে প্রতিরক্ষা কৌশল আধুনিকায়ন, সেনা সংস্কার এবং দীর্ঘপাল্লার হামলার সক্ষমতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন  কবর থেকে বাবার লাশ সরাতে বাধ্য ফিলিস্তিনি পরিবার