ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুর্যোগে বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত Logo এনসিপির কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত Logo বাংলাদেশের পাসপোর্ট আরও দুর্বল, উগান্ডাও এখন অনেক এগিয়ে Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর, বেড়ে ছাড়াল ৩৬.৪৬ বিলিয়ন ডলার Logo শিশুদের অতিরিক্ত ওজন কমাতে কার্যকর হতে পারে জিএলপি-১ ইনজেকশন Logo ভেজানো কিশমিশে উপকারিতা: প্রতিদিন খেলে শরীরে কী পরিবর্তন হয়? Logo ট্রাম্পের চুক্তিতে সৌদির পারমাণবিক কর্মসূচিতে বড় পরিবর্তন Logo হিটলারের জন্মবাড়িতে এবার থানা, কেন নিল অস্ট্রিয়ার এই সিদ্ধান্ত? Logo অরিজিৎ সিং ফিরলেন: ‘আওয়ারাপন ২’-এর নতুন গানে আবেগঘন প্রত্যাবর্তন Logo আনারস খেলে কী উপকার? জানুন ১০টি চমকপ্রদ স্বাস্থ্যগুণ

শিশুদের অতিরিক্ত ওজন কমাতে কার্যকর হতে পারে জিএলপি-১ ইনজেকশন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫১৭

শিশুদের ওজন কমাতে আশার আলো জিএলপি-১। ছবি: সংগৃহীত

কানাডীয় গবেষকদের এক নতুন পর্যালোচনায় দেখা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে জিএলপি-১ গোত্রের ওজন কমানোর ইনজেকশন ব্যবহার করলে স্থূলতায় আক্রান্ত শিশু ও কিশোর-কিশোরীদের ওজন কমতে পারে। একই সঙ্গে তাদের সার্বিক স্বাস্থ্য এবং জীবনযাত্রার মানও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।

৬ থেকে ১৮ বছর বয়সী ৭৫০ জনের বেশি শিশু ও কিশোর-কিশোরীকে নিয়ে পরিচালিত ৯টি পৃথক গবেষণার তথ্য বিশ্লেষণ করে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। গবেষকদের মতে, জিএলপি-১ ওষুধ শুধু ওজন কমাতে নয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বর্তমানে যুক্তরাজ্যে সীমিত পরিসরে মারাত্মক স্থূলতায় ভোগা ১৮ বছরের কম বয়সী রোগীদের জন্য বিশেষ ক্ষেত্রে মাউনজারোওয়েগোভি-এর মতো জিএলপি-১ ওষুধ ব্যবহারের সুযোগ রয়েছে। সাধারণ চিকিৎসা বা জীবনযাত্রার পরিবর্তনে ফল না মিললে বিশেষায়িত স্বাস্থ্যকেন্দ্র থেকে এসব ওষুধ দেওয়া হয়।

তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এই ইনজেকশনের সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হলো বমি বমি ভাব। তাই পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানেই এসব ওষুধ ব্যবহার করা উচিত।

গবেষণায় আরও বলা হয়েছে, শিশু ও কিশোর-কিশোরীদের ক্ষেত্রে জিএলপি-১ চিকিৎসার দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ওষুধটি মারাত্মক স্থূলতার চিকিৎসায় সহায়ক হলেও এটি কখনোই সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাত্রার বিকল্প নয়।

জনপ্রিয় সংবাদ

দুর্যোগে বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত

শিশুদের অতিরিক্ত ওজন কমাতে কার্যকর হতে পারে জিএলপি-১ ইনজেকশন

Update Time : ১১:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

কানাডীয় গবেষকদের এক নতুন পর্যালোচনায় দেখা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে জিএলপি-১ গোত্রের ওজন কমানোর ইনজেকশন ব্যবহার করলে স্থূলতায় আক্রান্ত শিশু ও কিশোর-কিশোরীদের ওজন কমতে পারে। একই সঙ্গে তাদের সার্বিক স্বাস্থ্য এবং জীবনযাত্রার মানও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।

৬ থেকে ১৮ বছর বয়সী ৭৫০ জনের বেশি শিশু ও কিশোর-কিশোরীকে নিয়ে পরিচালিত ৯টি পৃথক গবেষণার তথ্য বিশ্লেষণ করে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। গবেষকদের মতে, জিএলপি-১ ওষুধ শুধু ওজন কমাতে নয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন  মিনিমাল লাইফস্টাইল কেন বেছে নিচ্ছে তরুণ প্রজন্ম?

বর্তমানে যুক্তরাজ্যে সীমিত পরিসরে মারাত্মক স্থূলতায় ভোগা ১৮ বছরের কম বয়সী রোগীদের জন্য বিশেষ ক্ষেত্রে মাউনজারোওয়েগোভি-এর মতো জিএলপি-১ ওষুধ ব্যবহারের সুযোগ রয়েছে। সাধারণ চিকিৎসা বা জীবনযাত্রার পরিবর্তনে ফল না মিললে বিশেষায়িত স্বাস্থ্যকেন্দ্র থেকে এসব ওষুধ দেওয়া হয়।

তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এই ইনজেকশনের সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হলো বমি বমি ভাব। তাই পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানেই এসব ওষুধ ব্যবহার করা উচিত।

আরও পড়ুন  মিরর সেলফি কেন এত জনপ্রিয়: সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ডের কারণ