ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত’—কাঠগড়ায় লতিফ সিদ্দিকী Logo অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের লক্ষ্য কী? জানালেন শান্ত Logo এশিয়ান গেমস হকি ক্যাম্পে জিমি, নতুন ৬ খেলোয়াড়ের ডাক Logo হারিকেলা রাজ্য: চট্টগ্রামের প্রাচীন সভ্যতার ইতিহাস Logo চট্টগ্রামের পুরোনো নাম: শেতগাং থেকে চট্টগ্রামের ইতিহাস Logo চট্টগ্রামে এক দিনের ভ্রমণ: ঘুরে দেখুন সেরা ৭ দর্শনীয় স্থান Logo গ্রেপ্তার এড়াতে চেহারা বদলেছিলেন ডেভিড ইমন, তবু শেষ রক্ষা হয়নি Logo ৪২ বছর বয়সে মাতৃত্বের স্বাদ পেলেন কারিশমা তান্না Logo চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গেল মৎস্যচাষি জেলে টিটু দাশের স্বপ্ন Logo জন্মদিনে ফিরে দেখা ববিতা, যে ১২টি তথ্য হয়তো জানেন না

কান্না থামা, নাইলে মাইরা ফালামু’ বলে বাচ্চার মুখ চেপে ধরে হত্যার অভিযোগ

কান্না থামাতে না পেরে তিন মাসের শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ—সৎবাবা গ্রেপ্তার

রাজধানীর দারুস সালাম এলাকায় তিন মাস বয়সী এক শিশুকে হত্যা করার অভিযোগ উঠেছে তার সৎবাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অপূর্বকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে দারুস সালাম থানার বর্ধনবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর মা রাজিয়া খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, অপূর্ব তার স্ত্রী রাজিয়া খাতুন ও তিন মাসের শিশুসন্তানকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন। ভোরে শিশুটি মায়ের পাশে শুয়ে কান্না করছিল। এ সময় অপূর্ব শিশুটির কান্না থামাতে বলেন এবং হুমকি দেন—কান্না বন্ধ না হলে তাকে মেরে ফেলবেন।

একপর্যায়ে শিশুটির কান্না না থামায় অপূর্ব তার মুখ চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অপূর্বকে আটক করে পুলিশে সোপর্দ করে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, অভিযুক্ত অপূর্ব আগে একটি মাদক মামলায় কারাগারে ছিলেন এবং এক সপ্তাহ আগে জামিনে মুক্তি পান। এরপর তিনি রাজিয়া খাতুনকে বিয়ে করেন।

পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

জনপ্রিয় সংবাদ

‘ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত’—কাঠগড়ায় লতিফ সিদ্দিকী

কান্না থামা, নাইলে মাইরা ফালামু’ বলে বাচ্চার মুখ চেপে ধরে হত্যার অভিযোগ

Update Time : ০৬:১৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রাজধানীর দারুস সালাম এলাকায় তিন মাস বয়সী এক শিশুকে হত্যা করার অভিযোগ উঠেছে তার সৎবাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অপূর্বকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে দারুস সালাম থানার বর্ধনবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর মা রাজিয়া খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, অপূর্ব তার স্ত্রী রাজিয়া খাতুন ও তিন মাসের শিশুসন্তানকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন। ভোরে শিশুটি মায়ের পাশে শুয়ে কান্না করছিল। এ সময় অপূর্ব শিশুটির কান্না থামাতে বলেন এবং হুমকি দেন—কান্না বন্ধ না হলে তাকে মেরে ফেলবেন।

আরও পড়ুন  রাজশাহীতে ৩১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

একপর্যায়ে শিশুটির কান্না না থামায় অপূর্ব তার মুখ চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অপূর্বকে আটক করে পুলিশে সোপর্দ করে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, অভিযুক্ত অপূর্ব আগে একটি মাদক মামলায় কারাগারে ছিলেন এবং এক সপ্তাহ আগে জামিনে মুক্তি পান। এরপর তিনি রাজিয়া খাতুনকে বিয়ে করেন।

আরও পড়ুন  পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন