ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, দুই দিনেই প্রাণ গেল ১০ জনের Logo বেতন বাড়ল দ্বিগুণেরও বেশি: নবম পে-স্কেলে কোন গ্রেডে কত পাবেন, দেখুন পূর্ণ তালিকা Logo ধূমপান ও রান্নার ধোঁয়ায় নীরবে ক্ষতিগ্রস্ত ফুসফুস Logo ই-পেমেন্ট ক্রেডিটে ১০ হাজার টাকা পর্যন্ত সুবিধা Logo ভিসাবিহীন বাংলাদেশিদের দেশে ফেরার বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন Logo সবুজবাগে কাতার প্রবাসী যুবক হত্যা, বান্ধবীর বাসায় কী ঘটেছিল Logo সন্তানকে সম্পত্তি দান করলেও থাকবে বাবা-মায়ের ভোগাধিকার Logo চন্দনাইশে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২য় বর্ষপূতি উপলক্ষ্যে দোয়া মাহফিল এবং আলোচনা সভা Logo পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্পের দুই দূত Logo জসীম উদ্দীন আহমেদ এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য

বিশ্বকাপজয়ী স্পেন ফুটবল দল পেল রাষ্ট্রীয় সম্মাননা, ইতিহাস গড়ল চ্যাম্পিয়নরা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৫২১

বিশ্বকাপ জয়ের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছে স্পেন ফুটবল দল। ছবি: সংগৃহীত

স্পেন ফুটবল দল রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছে বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবে। আর্জেন্টিনাকে হারিয়ে পুরুষদের বিশ্বকাপ জয়ের পর স্পেন সরকার নারী ও পুরুষ—উভয় জাতীয় ফুটবল দলকে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ‘অর্ডার অব সিভিল মেরিট’ সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্ত স্পেনের মন্ত্রিপরিষদে অনুমোদন পেয়েছে শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং ও ক্রীড়ামন্ত্রী মিলাগ্রোস তোলোনের প্রস্তাব এবং পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেসের সুপারিশের ভিত্তিতে। সরকারের ভাষ্য, এই অর্জন শুধু ফুটবলের সাফল্য নয়, বরং অধ্যবসায়, ত্যাগ, ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও প্রতিভার প্রতীক।

সরকারি মুখপাত্র ও মন্ত্রী এলমা সাইস বলেন, বিশ্বের প্রথম দেশ হিসেবে স্পেনের নারী ও পুরুষ—দুই জাতীয় ফুটবল দলই বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছে। ২০২৩ সালে নারী দলের বিশ্বকাপ জয়ের পর এবার পুরুষ দলের সাফল্য দেশটির ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে।

বিশ্বকাপ ফাইনালে ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে স্পেন। পুরো টুর্নামেন্টে দলীয় নৈপুণ্য, শৃঙ্খলা এবং সমন্বিত পারফরম্যান্সের জন্য স্প্যানিশ দল ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সরকারের মতে, এই দল কেবল ট্রফিই জেতেনি, বরং বিশ্ববাসীর সামনে ঐক্যের শক্তির এক অনন্য উদাহরণ তুলে ধরেছে।

এলমা সাইস আরও বলেন, স্পেন আজ শুধু খেলাধুলাতেই নয়, সংস্কৃতি, উদ্ভাবন, পরিবেশবান্ধব উন্নয়ন এবং বৈচিত্র্যের ক্ষেত্রেও বিশ্বমঞ্চে নেতৃত্ব দিচ্ছে। জাতীয় ফুটবল দলের সাফল্য সেই ইতিবাচক ভাবমূর্তিকে আরও শক্তিশালী করেছে এবং নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জুগিয়েছে।

সরকারের পক্ষ থেকে ফুটবলারদের অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, তাদের নিষ্ঠা, পরিশ্রম এবং লড়াই দেশের মূল্যবোধকে বিশ্বের সামনে তুলে ধরেছে। রাষ্ট্রীয় এই সম্মাননা শুধু একটি ট্রফি জয়ের পুরস্কার নয়, বরং স্পেনের ফুটবল ইতিহাসে স্মরণীয় এক অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবেই বিবেচিত হবে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, দুই দিনেই প্রাণ গেল ১০ জনের

বিশ্বকাপজয়ী স্পেন ফুটবল দল পেল রাষ্ট্রীয় সম্মাননা, ইতিহাস গড়ল চ্যাম্পিয়নরা

Update Time : ১১:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

স্পেন ফুটবল দল রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছে বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবে। আর্জেন্টিনাকে হারিয়ে পুরুষদের বিশ্বকাপ জয়ের পর স্পেন সরকার নারী ও পুরুষ—উভয় জাতীয় ফুটবল দলকে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ‘অর্ডার অব সিভিল মেরিট’ সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্ত স্পেনের মন্ত্রিপরিষদে অনুমোদন পেয়েছে শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং ও ক্রীড়ামন্ত্রী মিলাগ্রোস তোলোনের প্রস্তাব এবং পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেসের সুপারিশের ভিত্তিতে। সরকারের ভাষ্য, এই অর্জন শুধু ফুটবলের সাফল্য নয়, বরং অধ্যবসায়, ত্যাগ, ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও প্রতিভার প্রতীক।

আরও পড়ুন  বিশ্বকাপ হারের পর আবেগে ভাসলেন স্কালোনি

সরকারি মুখপাত্র ও মন্ত্রী এলমা সাইস বলেন, বিশ্বের প্রথম দেশ হিসেবে স্পেনের নারী ও পুরুষ—দুই জাতীয় ফুটবল দলই বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছে। ২০২৩ সালে নারী দলের বিশ্বকাপ জয়ের পর এবার পুরুষ দলের সাফল্য দেশটির ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে।

বিশ্বকাপ ফাইনালে ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে স্পেন। পুরো টুর্নামেন্টে দলীয় নৈপুণ্য, শৃঙ্খলা এবং সমন্বিত পারফরম্যান্সের জন্য স্প্যানিশ দল ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সরকারের মতে, এই দল কেবল ট্রফিই জেতেনি, বরং বিশ্ববাসীর সামনে ঐক্যের শক্তির এক অনন্য উদাহরণ তুলে ধরেছে।

আরও পড়ুন  টিভিতে আজকের খেলা

এলমা সাইস আরও বলেন, স্পেন আজ শুধু খেলাধুলাতেই নয়, সংস্কৃতি, উদ্ভাবন, পরিবেশবান্ধব উন্নয়ন এবং বৈচিত্র্যের ক্ষেত্রেও বিশ্বমঞ্চে নেতৃত্ব দিচ্ছে। জাতীয় ফুটবল দলের সাফল্য সেই ইতিবাচক ভাবমূর্তিকে আরও শক্তিশালী করেছে এবং নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জুগিয়েছে।

সরকারের পক্ষ থেকে ফুটবলারদের অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, তাদের নিষ্ঠা, পরিশ্রম এবং লড়াই দেশের মূল্যবোধকে বিশ্বের সামনে তুলে ধরেছে। রাষ্ট্রীয় এই সম্মাননা শুধু একটি ট্রফি জয়ের পুরস্কার নয়, বরং স্পেনের ফুটবল ইতিহাসে স্মরণীয় এক অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবেই বিবেচিত হবে।

আরও পড়ুন  মেসির নতুন রেকর্ডের হাতছানি