ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনো সময় হামলার শঙ্কা! বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৪১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৫১৭

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। রোববার (১৮ জুলাই) প্রকাশিত এক জরুরি বার্তায় নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং যেকোনো সময় এর আরও অবনতি ঘটতে পারে। এ কারণে বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের স্থানীয় পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানও সম্ভাব্য ঝুঁকির মধ্যে রয়েছে। ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠী আমেরিকান ব্যক্তি বা স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরেও কিছু মার্কিন কূটনৈতিক মিশন নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে। তাই বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সংশ্লিষ্ট দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। আকস্মিকভাবে ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন কিংবা কোনো দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হওয়ার মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে পররাষ্ট্র দপ্তর।

জরুরি পরিস্থিতিতে দ্রুত নিরাপত্তা তথ্য পেতে মার্কিন নাগরিকদের ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’ (STEP)-এ নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপে ‘US Department of State – Security Updates for US Citizens’ চ্যানেল এবং এক্সে @TravelGov অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, বিদেশ ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ ভ্রমণ সতর্কতা ও নিরাপত্তা নির্দেশিকা ভালোভাবে পর্যালোচনা করা উচিত। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে, তাই যেকোনো সফরের আগে সরকারি নির্দেশনা অনুসরণ করাই হবে সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।

জনপ্রিয় সংবাদ

যেকোনো সময় হামলার শঙ্কা! বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

Update Time : ১২:৪১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬