ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সনাতন ধর্মাবলম্বী ভোট ব্যাংক নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বড় বার্তা Logo বার্সেলোনার রাজস্বে নতুন রেকর্ড, আয় ছাড়াল ১ বিলিয়ন ইউরো Logo ব্রাজিল বনাম জাপান, বিশ্বকাপের পর ১৪ নভেম্বর ফের লড়াই Logo সুন্দরবন খুলেছে, ভ্রমণের আগে জেনে নিন জরুরি ১০ তথ্য Logo রোহিত যাদবের বয়স জালিয়াতি: বিসিসিআইয়ের কঠোর নিষেধাজ্ঞা Logo অ্যানথ্রপিক এনভিডিয়ার বড় সমীকরণ ৩৫ বিলিয়ন ডলারের ক্লাউড চুক্তি Logo মুখের ভালো ব্যাকটেরিয়া সুস্থ রাখতে যে খাবারগুলো খাবেন Logo ডিনারের পর মন শান্ত ও উদ্বেগ কমাতে পান করুন এই পানীয় Logo আঁচড় ছাড়াই ইনডাকশন চুলা ঝকঝকে রাখার সহজ পরিষ্কার পদ্ধতি Logo এনজো ফার্নান্দেজকে পেতে ম্যানচেস্টার সিটির রেকর্ড চুক্তি ১২৫ মিলিয়ন পাউন্ড

৫০তম বিসিএস লিখিত ফল আসছে, আগেই প্রকাশের ইঙ্গিত পিএসসির

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৩৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৫৩৮

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল নির্ধারিত সময়ের আগেই প্রকাশের চেষ্টা করছে পিএসসি। ছবি: সংগৃহীত

৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এক বছরের মধ্যে পুরো নিয়োগপ্রক্রিয়া শেষ করার পরিকল্পনার অংশ হিসেবে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা শেষ হয়েছে। এখন ফল প্রকাশের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

পিএসসি সূত্র জানিয়েছে, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের জন্য একটি সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সেই ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৩০ জুলাই ২০২৬ লিখিত পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ রাখা হয়েছে।

তবে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সম্ভব হলে তার আগেই ফল প্রকাশের চেষ্টা করছে কমিশন।

পিএসসির পরিকল্পনা অনুযায়ী, লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর আগামী ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করাই কমিশনের লক্ষ্য।

৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে পদ রয়েছে ৬৫০টি।

এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ পাওয়ার সুযোগ রয়েছে। বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী এই বিসিএসের চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

তবে পরীক্ষার ফল প্রকাশের গতি বাড়লেও নিয়োগপ্রক্রিয়ার শেষ ধাপে জটিলতা থেকে যাচ্ছে বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। বিশেষ করে পুলিশ ও গোয়েন্দা ভেরিফিকেশন প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগায় অনেক প্রার্থী চূড়ান্ত নিয়োগ পাওয়ার পরও কর্মস্থলে যোগ দিতে পারছেন না।

চাকরিপ্রার্থীদের দাবি, শুধু পিএসসির পরীক্ষা ও ফল প্রকাশ দ্রুত করলেই হবে না, নিয়োগের পরবর্তী ধাপগুলোও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে বিসিএসের পুরো ব্যবস্থায় আরও গতি আসবে।

সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার সময় কমিয়ে আনার উদ্যোগ ইতিবাচক। তবে প্রার্থীদের দীর্ঘ অপেক্ষা কমাতে পিএসসি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে আরও সমন্বয় প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

সনাতন ধর্মাবলম্বী ভোট ব্যাংক নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বড় বার্তা

৫০তম বিসিএস লিখিত ফল আসছে, আগেই প্রকাশের ইঙ্গিত পিএসসির

Update Time : ১২:৩৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এক বছরের মধ্যে পুরো নিয়োগপ্রক্রিয়া শেষ করার পরিকল্পনার অংশ হিসেবে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা শেষ হয়েছে। এখন ফল প্রকাশের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

পিএসসি সূত্র জানিয়েছে, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের জন্য একটি সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সেই ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৩০ জুলাই ২০২৬ লিখিত পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ রাখা হয়েছে।

আরও পড়ুন  স্বাস্থ্যকর্মী নিয়োগ: শূন্যপদের তথ্য চাইল সরকার

তবে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সম্ভব হলে তার আগেই ফল প্রকাশের চেষ্টা করছে কমিশন।

পিএসসির পরিকল্পনা অনুযায়ী, লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর আগামী ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করাই কমিশনের লক্ষ্য।

৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে পদ রয়েছে ৬৫০টি।

আরও পড়ুন  সরকারি কর্মচারীদের বেতন বাড়ালে কমতে পারে দুর্নীতি: অর্থমন্ত্রী

এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ পাওয়ার সুযোগ রয়েছে। বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী এই বিসিএসের চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

তবে পরীক্ষার ফল প্রকাশের গতি বাড়লেও নিয়োগপ্রক্রিয়ার শেষ ধাপে জটিলতা থেকে যাচ্ছে বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। বিশেষ করে পুলিশ ও গোয়েন্দা ভেরিফিকেশন প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগায় অনেক প্রার্থী চূড়ান্ত নিয়োগ পাওয়ার পরও কর্মস্থলে যোগ দিতে পারছেন না।

আরও পড়ুন  দুদকের কমিশনার নিয়োগে বাছাই কমিটি গঠন