ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী, পরীক্ষা দিতে পারলেন না দুই ছাত্রী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:২৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৫৬৩

অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী দুই ছাত্রী। ছবি: সংগৃহীতImage Description

অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী দুই ছাত্রী নোয়াখালীর জেলা শহর মাইজদীতে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রতারণার শিকার হয়ে স্বর্ণালংকার, প্রবেশপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়েছেন। এ ঘটনার কারণে তারা নির্ধারিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী শহরের মেহরান ডাইন রেস্তোরাঁর সামনের সড়কে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী জান্নাতুল নাঈমা (১৯) ও প্রাহিমা আক্তার শশী (১৯) নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল সোনাপুর কলেজ।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে দুই বান্ধবী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। পথে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাদের অচেতন করে স্বর্ণালংকার, প্রবেশপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তারা নির্ধারিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

দীর্ঘসময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদীর শুভেচ্ছা, বার্তায় যা লিখেছেন

অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী, পরীক্ষা দিতে পারলেন না দুই ছাত্রী

Update Time : ০৭:২৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী দুই ছাত্রী নোয়াখালীর জেলা শহর মাইজদীতে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রতারণার শিকার হয়ে স্বর্ণালংকার, প্রবেশপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়েছেন। এ ঘটনার কারণে তারা নির্ধারিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী শহরের মেহরান ডাইন রেস্তোরাঁর সামনের সড়কে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী জান্নাতুল নাঈমা (১৯) ও প্রাহিমা আক্তার শশী (১৯) নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল সোনাপুর কলেজ।

আরও পড়ুন  তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের সহায়তা, জানুন বিস্তারিত

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে দুই বান্ধবী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। পথে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাদের অচেতন করে স্বর্ণালংকার, প্রবেশপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তারা নির্ধারিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  বিসিএস ক্যাডার পরিচয়ে প্রতারণা, যুবক আটক