ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাঙ্গামাটিতে বন্যায় কৃষি-মৎস্যে ৬০ কোটি টাকার ক্ষতি Logo ৬৪ দলের বিশ্বকাপ, কতটা সম্ভব ফিফার নতুন পরিকল্পনা Logo ছাত্রাবাসে ধর্ষণ অভিযোগ: ৪ দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ Logo প্লাস্টিকের ব্যাগে বিশ্বকাপ ট্রফি? কুকুরেয়ার ভিডিওর আসল রহস্য Logo হুতিদের নৌ অবরোধ ঘোষণা: সৌদির জন্য বড় হুমকি, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা Logo ধূমপান ছাড়ার ৪ সহজ উপায়, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ Logo চরমোনাই পীরের কড়া বার্তা: ইসলামের নামে একাধিক দল নিয়ে প্রশ্ন Logo ইয়ামালের প্রেমিকা ইনেস, এক রাতেই ফলোয়ারে চমক Logo এআই প্রযুক্তিতে পোশাকশিল্পের ভবিষ্যৎ: ৭ পরিবর্তনে নতুন সম্ভাবনা Logo ঘুম না এলে রাতে করুন এই ৭ ব্যায়াম, মিলবে স্বস্তির ঘুম

বড় সিদ্ধান্ত লিবিয়ার! ডলার ছেড়ে চীনা পেমেন্ট সিস্টেমে যোগ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৫১৯

লিবিয়া চীনের সিআইপিএসে যুক্ত হয়ে ইউয়ানে লেনদেন শুরু করছে। ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে বড় পদক্ষেপ নিয়েছে লিবিয়া। দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোকে সরাসরি চীনের ‘ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম’ (সিআইপিএস)-এর সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে লিবিয়ার ব্যাংকগুলো মার্কিন ডলারের মধ্যস্থতা ছাড়াই সরাসরি চীনা মুদ্রা ইউয়ানে আন্তর্জাতিক লেনদেন করতে পারবে।

শনিবার (১৮ জুলাই) বেইজিং সফরকালে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নাজি মোহাম্মদ ইসা এবং পিপলস ব্যাংক অব চায়নার গভর্নর প্যান গংশেংয়ের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগের দিন দুই দেশের মধ্যে বাণিজ্য ও আর্থিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, সিআইপিএসে যুক্ত হওয়ার মাধ্যমে দুই দেশের ব্যাংকিং লেনদেন আরও দ্রুত, নিরাপদ এবং কম ব্যয়সাপেক্ষ হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের ক্ষেত্রে মধ্যস্থতাকারী ব্যাংকের প্রয়োজনীয়তাও অনেকাংশে কমে যাবে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে ইউয়ানের ব্যবহার বাড়ানোর লক্ষ্য নিয়ে সিআইপিএস চালু করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন দেশের ব্যাংক সরাসরি ইউয়ানে লেনদেন করতে পারে, ফলে মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমানোর সুযোগ তৈরি হয়।

নতুন এই ব্যবস্থার ফলে লিবিয়ার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা উল্লেখযোগ্য সুবিধা পাবেন। তারা এখন থেকে সহজে এবং দ্রুত চীনে অর্থ পাঠাতে পারবেন। পাশাপাশি চীনা ব্যাংকের মাধ্যমে সরাসরি ‘লেটার অব ক্রেডিট’ (এলসি) খোলার প্রক্রিয়াও দ্রুত চালুর বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে।

ব্যাংকিং সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শিগগিরই বেইজিং সফর করবে। সফরে ইলেকট্রনিক পেমেন্ট, সরাসরি অর্থ স্থানান্তর এবং আধুনিক ব্যাংকিং প্রযুক্তি নিয়ে চীনের অভিজ্ঞতা বিনিময়ের পরিকল্পনা রয়েছে।

লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এই উদ্যোগ দেশের অবৈধ মুদ্রা বাজারের প্রভাব কমাতে সহায়তা করবে। পাশাপাশি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়ন সহজ হবে এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় লিবিয়ার ব্যাংকিং খাতের গ্রহণযোগ্যতা ও সুনাম আরও শক্তিশালী হবে।

জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে বন্যায় কৃষি-মৎস্যে ৬০ কোটি টাকার ক্ষতি

বড় সিদ্ধান্ত লিবিয়ার! ডলার ছেড়ে চীনা পেমেন্ট সিস্টেমে যোগ

Update Time : ১২:০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে বড় পদক্ষেপ নিয়েছে লিবিয়া। দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোকে সরাসরি চীনের ‘ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম’ (সিআইপিএস)-এর সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে লিবিয়ার ব্যাংকগুলো মার্কিন ডলারের মধ্যস্থতা ছাড়াই সরাসরি চীনা মুদ্রা ইউয়ানে আন্তর্জাতিক লেনদেন করতে পারবে।

শনিবার (১৮ জুলাই) বেইজিং সফরকালে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নাজি মোহাম্মদ ইসা এবং পিপলস ব্যাংক অব চায়নার গভর্নর প্যান গংশেংয়ের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগের দিন দুই দেশের মধ্যে বাণিজ্য ও আর্থিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন  হরমুজ প্রণালি খুলে দিল ইরান, তবে নৌ-অবরোধ সরাচ্ছে না যুক্তরাষ্ট্র

লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, সিআইপিএসে যুক্ত হওয়ার মাধ্যমে দুই দেশের ব্যাংকিং লেনদেন আরও দ্রুত, নিরাপদ এবং কম ব্যয়সাপেক্ষ হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের ক্ষেত্রে মধ্যস্থতাকারী ব্যাংকের প্রয়োজনীয়তাও অনেকাংশে কমে যাবে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে ইউয়ানের ব্যবহার বাড়ানোর লক্ষ্য নিয়ে সিআইপিএস চালু করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন দেশের ব্যাংক সরাসরি ইউয়ানে লেনদেন করতে পারে, ফলে মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমানোর সুযোগ তৈরি হয়।

আরও পড়ুন  বড় অংকের জরিমানার মুখে গুগল হতে যাচ্ছে

নতুন এই ব্যবস্থার ফলে লিবিয়ার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা উল্লেখযোগ্য সুবিধা পাবেন। তারা এখন থেকে সহজে এবং দ্রুত চীনে অর্থ পাঠাতে পারবেন। পাশাপাশি চীনা ব্যাংকের মাধ্যমে সরাসরি ‘লেটার অব ক্রেডিট’ (এলসি) খোলার প্রক্রিয়াও দ্রুত চালুর বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে।

ব্যাংকিং সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শিগগিরই বেইজিং সফর করবে। সফরে ইলেকট্রনিক পেমেন্ট, সরাসরি অর্থ স্থানান্তর এবং আধুনিক ব্যাংকিং প্রযুক্তি নিয়ে চীনের অভিজ্ঞতা বিনিময়ের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন  চীনা মুদ্রায় ইরান থেকে তেল কিনছে ভারত, বদলাচ্ছে বৈশ্বিক বাণিজ্য