ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এআই’র ‘বিপজ্জনক শক্তি’ বুঝতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্র, কোনদিকে যাচ্ছে বিশ্ব Logo সীমান্তে গুলির শব্দ থামলেও থামেনি আতঙ্ক—৪ দিন পর মিলল বাংলাদেশির নিথর দেহ Logo কান্না থামা, নাইলে মাইরা ফালামু’ বলে বাচ্চার মুখ চেপে ধরে হত্যার অভিযোগ Logo নারায়ণগঞ্জে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বড় অগ্রগতি Logo ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার, গুরুত্ব পাবে শিশু কল্যাণ ও শিক্ষা Logo ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৮ নিহত, দুর্গম জঙ্গলে বিধ্বস্ত Logo কক্সবাজারে বৃষ্টির ধাক্কা, কম দামে বিপাকে ৪২ হাজার লবণচাষি Logo ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ আরোহীর মর্মান্তিক মৃত্যু Logo শিশুর শরীরে কালো দাগ কেন হয়? অ্যাকাথোসিস নিগ্রিক্যানস ও ডায়াবেটিসের ঝুঁকি জানুন

কান্না থামা, নাইলে মাইরা ফালামু’ বলে বাচ্চার মুখ চেপে ধরে হত্যার অভিযোগ

  • Asrafi Al Nahin
  • Update Time : ০৬:১৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫১৬

কান্না থামাতে না পেরে তিন মাসের শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ—সৎবাবা গ্রেপ্তার

রাজধানীর দারুস সালাম এলাকায় তিন মাস বয়সী এক শিশুকে হত্যা করার অভিযোগ উঠেছে তার সৎবাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অপূর্বকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে দারুস সালাম থানার বর্ধনবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর মা রাজিয়া খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, অপূর্ব তার স্ত্রী রাজিয়া খাতুন ও তিন মাসের শিশুসন্তানকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন। ভোরে শিশুটি মায়ের পাশে শুয়ে কান্না করছিল। এ সময় অপূর্ব শিশুটির কান্না থামাতে বলেন এবং হুমকি দেন—কান্না বন্ধ না হলে তাকে মেরে ফেলবেন।

একপর্যায়ে শিশুটির কান্না না থামায় অপূর্ব তার মুখ চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অপূর্বকে আটক করে পুলিশে সোপর্দ করে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, অভিযুক্ত অপূর্ব আগে একটি মাদক মামলায় কারাগারে ছিলেন এবং এক সপ্তাহ আগে জামিনে মুক্তি পান। এরপর তিনি রাজিয়া খাতুনকে বিয়ে করেন।

পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

জনপ্রিয় সংবাদ

এআই’র ‘বিপজ্জনক শক্তি’ বুঝতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্র, কোনদিকে যাচ্ছে বিশ্ব

কান্না থামা, নাইলে মাইরা ফালামু’ বলে বাচ্চার মুখ চেপে ধরে হত্যার অভিযোগ

Update Time : ০৬:১৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬