ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিশ্বে জন্মহার কমছে, বেড়েছে প্রবীণের সংখ্যা Logo স্বামীর কোন গুণে এত মুগ্ধ শ্রেয়া ঘোষাল? জানালেন নিজেই Logo ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’—জানালেন নেতানিয়াহু Logo বাংলাদেশ অনূর্ধ্ব-২০: লজ্জার হারে শেষ হলো এশিয়ান কাপ মিশন Logo মাইক হেসনের বড় চ্যালেঞ্জ, পাকিস্তান দলে কেন এত অস্থিরতা? Logo বাংলাদেশে চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং, একই সঙ্গে মিলবে প্রচলিত ও ইসলামী সেবা Logo ১৪ লাখের বেশি কৃষকের ঋণ মওকুফ, সুদসহ ১ হাজার ৩৫২ কোটি টাকা পরিশোধ Logo খুলনায় জব্দ ১৪৫ কেজি হরিণের মাংস মাটিতে পুঁতে বিনষ্ট Logo অজুতে এক অঙ্গ ধৌত করার পর অপর অঙ্গ ধৌত করতে কতটুকু দেরি করা যাবে? Logo প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে টঙ্গীতে বিক্ষোভ

স্বর্ণের দাম বৃদ্ধি, আজ থেকে কার্যকর নতুন দর

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:২৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫৩৫

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে দেশের বাজারে নতুন দর কার্যকর হয়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। একই সঙ্গে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ (পাকাসোনা) এর দামও বেড়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। নতুন সিদ্ধান্তে একদিনের ব্যবধানে প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বৃদ্ধি পেয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই স্বর্ণের দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে এবং বিক্রয় মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

বিশ্বে জন্মহার কমছে, বেড়েছে প্রবীণের সংখ্যা

স্বর্ণের দাম বৃদ্ধি, আজ থেকে কার্যকর নতুন দর

Update Time : ১২:২৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে দেশের বাজারে নতুন দর কার্যকর হয়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। একই সঙ্গে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ (পাকাসোনা) এর দামও বেড়েছে বলে জানিয়েছে বাজুস।

আরও পড়ুন  কমেছে স্বর্ণের দাম, দেশের বাজারে নতুন মূল্য তালিকা

বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। নতুন সিদ্ধান্তে একদিনের ব্যবধানে প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন  স্বর্ণের দাম কমার পর আজকের সর্বশেষ মূল্য