ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভাইভায় ১০-এর বদলে ৫০ নম্বর! সরকারি চাকরির নিয়োগে আসছে বড় পরিবর্তন? Logo ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গুর বড় ঝুঁকি: আগামী সপ্তাহেই পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা Logo নেতিবাচক চিন্তায় ডুবে আছেন? আজ থেকেই বদলে ফেলুন মনের ভাবনা Logo চাঁদ গবেষণায় নতুন AI মডেল আনল NASA-IBM, দ্রুত হবে তথ্য বিশ্লেষণ Logo একীভূত আয়ারল্যান্ড দেখতে চান ট্রাম্প, মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া Logo ব্যাংক স্প্রেডে বড় চাপ, সীমার ওপরে ৫৫ ব্যাংক Logo প্রোটিন ও ফাইবারে ভরপুর পিনাট বাটার-বানানা স্মুদি Logo ডিটক্স পানি খেলেই কি শরীরের বিষ দূর হয়? জানুন আসল সত্য Logo দৌলতপুরে পানি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত | ভয়াবহ অবস্থা Logo ফ্রেশার নিয়োগে সিজিপিএ নয়, যে গুণগুলো খোঁজে প্রতিষ্ঠান

অনলাইনে আয়কর রিটার্ন আজ থেকে, জেনে নিন পুরো প্রক্রিয়া

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৬:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫২৮

আজ থেকে এনবিআরের ই-ট্যাক্স প্ল্যাটফর্মে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাচ্ছে। ছবি: সংগৃহীত

অনলাইনে আয়কর রিটার্ন জমা নেওয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৬-২৭ করবর্ষের জন্য আজ বুধবার থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে এই সুবিধা চালু রাখা হয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, এবারও কিছু বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া সব সাধারণ ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। করদাতাদের www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে লগইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে রিটার্ন দাখিল করতে হবে। গত করবর্ষে প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্নের মাধ্যমে সফলভাবে রিটার্ন জমা দিয়েছেন।

তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা চাইলে কাগজে রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইনে নিবন্ধন করতে না পারলে সংশ্লিষ্ট কর কর্মকর্তার অনুমোদন নিয়ে পেপার রিটার্ন দাখিলের সুযোগ থাকবে।

করদাতারা ই-ট্যাক্স সিস্টেমে ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদও ডাউনলোড করা যাবে।

এবার করদাতাদের জন্য বিশেষ প্রণোদনাও ঘোষণা করেছে এনবিআর। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলে প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে। তবে সেপ্টেম্বরের পর জমা দিলে এই সুবিধা মিলবে না। আর ডিসেম্বরের পরে রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

কর বিশেষজ্ঞদের মতে, সময়মতো অনলাইনে রিটার্ন দাখিল করলে কর ছাড়ের সুবিধার পাশাপাশি ভবিষ্যতের আইনি জটিলতাও এড়ানো সম্ভব হবে। তাই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভাইভায় ১০-এর বদলে ৫০ নম্বর! সরকারি চাকরির নিয়োগে আসছে বড় পরিবর্তন?

অনলাইনে আয়কর রিটার্ন আজ থেকে, জেনে নিন পুরো প্রক্রিয়া

Update Time : ০৬:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

অনলাইনে আয়কর রিটার্ন জমা নেওয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৬-২৭ করবর্ষের জন্য আজ বুধবার থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে এই সুবিধা চালু রাখা হয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, এবারও কিছু বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া সব সাধারণ ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। করদাতাদের www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে লগইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে রিটার্ন দাখিল করতে হবে। গত করবর্ষে প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্নের মাধ্যমে সফলভাবে রিটার্ন জমা দিয়েছেন।

আরও পড়ুন  খেলাপি ঋণ আদায়ে আসছে নতুন আইন, দায়িত্ব পাবে বেসরকারি প্রতিষ্ঠান

তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা চাইলে কাগজে রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইনে নিবন্ধন করতে না পারলে সংশ্লিষ্ট কর কর্মকর্তার অনুমোদন নিয়ে পেপার রিটার্ন দাখিলের সুযোগ থাকবে।

আরও পড়ুন  যেসব সেবায় বাধ্যতামূলক টিআইএন সার্টিফিকেট

করদাতারা ই-ট্যাক্স সিস্টেমে ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদও ডাউনলোড করা যাবে।

এবার করদাতাদের জন্য বিশেষ প্রণোদনাও ঘোষণা করেছে এনবিআর। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলে প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে। তবে সেপ্টেম্বরের পর জমা দিলে এই সুবিধা মিলবে না। আর ডিসেম্বরের পরে রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

আরও পড়ুন  সুখবর! প্রথমবার আয়কর রিটার্ন দিলে মাত্র ১ হাজার টাকা কর