ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে অবৈধ গ্যাসের গুদামে প্রশাসনের হানাঃ খালি গ্যাস সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:১৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৫১২

চন্দনাইশে অবৈধ গ্যাসের গুদামে প্রশাসনের অভিযান, জব্দ করা হয়েছে খালি গ্যাস সিলিন্ডার ও সরঞ্জাম।

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ‘ক্রস ফিলিং’ (এক সিলিন্ডার থেকে আরেকটাতে গ্যাস ভরা) এর গ্যাস সিলিন্ডারের গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার বদুর পাড়া রাস্তার মাথার পূর্বপাশে কাঞ্চনাবাদ ইউনিয়নের পুতুন তালুকদার বাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

চন্দনাইশে অবৈধ গ্যাসের গুদামে প্রশাসনের অভিযান

তার আগেই উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ। খালি গ্যাস সিলিন্ডার ও অবৈধভাবে গ্যাস তৈরির সরঞ্জাম জব্দ করা হয় বলে জানা যায়। জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বদুর পাড়া রাস্তার মাথার পূর্বপাশে কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড পুতুন তালুকদার বাড়ি এলাকায় একটি গুদাম ঘরে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস ক্রস ফিলিং (একটা থেকে আরেকটাতে হস্তান্তর) করছিল একটি অসাধু চক্র। গোপনে এমন সংবাদ পেয়ে সোমবার রাত ১২টার দিকে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। অভিযানে লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।

gas cylender 5 1

অভিযানে চন্দনাইশ থানার একদল পুলিশ, আনসার সদস্য ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমার বক্তব্য জানতে তাঁর সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে অবৈধ গ্যাসের গুদামে প্রশাসনের হানাঃ খালি গ্যাস সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

Update Time : ০১:১৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ‘ক্রস ফিলিং’ (এক সিলিন্ডার থেকে আরেকটাতে গ্যাস ভরা) এর গ্যাস সিলিন্ডারের গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার বদুর পাড়া রাস্তার মাথার পূর্বপাশে কাঞ্চনাবাদ ইউনিয়নের পুতুন তালুকদার বাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন  ধর্ষণ মামলা পল্লবীতে রামিসার বাসায় গিয়ে পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

চন্দনাইশে অবৈধ গ্যাসের গুদামে প্রশাসনের অভিযান

তার আগেই উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ। খালি গ্যাস সিলিন্ডার ও অবৈধভাবে গ্যাস তৈরির সরঞ্জাম জব্দ করা হয় বলে জানা যায়। জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বদুর পাড়া রাস্তার মাথার পূর্বপাশে কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড পুতুন তালুকদার বাড়ি এলাকায় একটি গুদাম ঘরে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস ক্রস ফিলিং (একটা থেকে আরেকটাতে হস্তান্তর) করছিল একটি অসাধু চক্র। গোপনে এমন সংবাদ পেয়ে সোমবার রাত ১২টার দিকে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। অভিযানে লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন  মাদক কারবারে বাধা দিতে গিয়ে নোয়াখালীতে প্রাণ গেল এক তরুণের