ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টেলিগ্রাম অ্যাপ স্টোর: হঠাৎ উধাও, অবশেষে সামনে এলো বড় কারণ? Logo উত্তরাঞ্চলে বিনিয়োগ: বাধা দূর, উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান Logo বিজিএমইএ-বিটিএমএ একসঙ্গে, ১০০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য Logo কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমল, আমদানিতে মিলল স্বস্তি Logo নোরা ফাতেহি বোনো সম্পর্ক: অবশেষে প্রেমের গুঞ্জনে স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী Logo প্রবাসী আয় বেড়ে ৩ দিনে ৪ হাজার ৯৯৩ কোটি টাকা, প্রবৃদ্ধি ৮৪% Logo বিবেক ওবেরয় রামায়ণ: অবাক করা সিদ্ধান্তে পারিশ্রমিক ছাড়লেন অভিনেতা Logo কারাগারের ১৮ দিনের অভিজ্ঞতা বদলে দিয়েছে, সালমান খানের চিন্তাভাবনা Logo বিতর্কের মুখে সানি লিওনি, এতদিন পর মুখ খুললেন মহেশ ভাট Logo মাত্র ৩৬ বছরের জীবন, কিন্তু আজও বিশ্বজুড়ে অমর মেরিলিন মনরো।

উত্তরাঞ্চলে বিনিয়োগ: বাধা দূর, উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:৫৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫০৯

উত্তরাঞ্চলে শিল্প ও বিনিয়োগ বাড়াতে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চলে বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় নীতিগত বাধা দূর করেছে সরকার। এখন স্থানীয় উদ্যোক্তাদের সেই সুযোগ কাজে লাগিয়ে উৎপাদনমুখী শিল্পে এগিয়ে আসার সময় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

মঙ্গলবার রাজশাহীতে কৃষি প্রক্রিয়াজাতকরণ বিষয়ক এক আঞ্চলিক সম্মেলনে তিনি বলেন, সরকার রাজশাহীসহ উত্তরাঞ্চলকে দেশের নতুন শিল্প ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কর-সুবিধা, সহজ অর্থায়ন, নিয়ন্ত্রণ শিথিল, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং কৃষিভিত্তিক শিল্পে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসব উদ্যোগের ফলে বিনিয়োগের বড় বাধাগুলো অনেকটাই দূর হয়েছে।

তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এজন্য বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুযোগ দিতে পাঁচ বছরের কর কাঠামো ঘোষণা, রপ্তানিমুখী শিল্পে সমতাভিত্তিক কর সুবিধা এবং ব্যবসা শুরু থেকে কারখানা চালু পর্যন্ত পুরো প্রক্রিয়া ধাপে ধাপে ডিজিটাল করা হচ্ছে।

উত্তরাঞ্চলে বিনিয়োগ উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কৃষি হাব গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল, পুনঃঅর্থায়নের জন্য ৪৯ হাজার কোটি টাকা, পৃথক ১৯ হাজার কোটি টাকার তহবিল এবং সিএমএসএমই খাতের জন্য ৫ হাজার কোটি টাকার অর্থায়ন সুবিধা চালু রয়েছে বলেও জানান তিনি।

রাজশাহীর সম্ভাবনার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, এই অঞ্চল শুধু কৃষিপণ্য উৎপাদনের কেন্দ্র নয়, বরং কৃষিভিত্তিক শিল্পেরও বড় কেন্দ্র হতে পারে। আলু, ভুট্টা, আম, লিচু, দুগ্ধশিল্প, ফুলচাষ, এপিআই উৎপাদনসহ বিভিন্ন উচ্চমূল্যের শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে। পাশাপাশি রাজশাহীতে সৌরবিদ্যুতের বিপুল সম্ভাবনা কাজে লাগিয়ে শিল্পের জ্বালানি ব্যয় কমানো সম্ভব।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের পণ্য দ্রুত চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরে পৌঁছাতে রেল অবকাঠামো উন্নয়ন, ডুয়াল গেজ রেললাইন নির্মাণ এবং ডিজিটাল কর, ভ্যাট ও কাস্টমস ব্যবস্থা চালুর কাজ এগিয়ে চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিনিয়োগ পরিবেশ আরও উন্নত হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

অনুষ্ঠানে তিনি উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, সরকার নীতিগত ভিত্তি তৈরি করেছে এবং বিনিয়োগের পথে থাকা প্রতিবন্ধকতা দূর করেছে। এখন স্থানীয় উদ্যোক্তাদের সাহস নিয়ে নতুন শিল্পে বিনিয়োগ করতে হবে। এতে উত্তরাঞ্চল দেশের অন্যতম উৎপাদন ও শিল্পকেন্দ্রে পরিণত হবে।

টেলিগ্রাম অ্যাপ স্টোর: হঠাৎ উধাও, অবশেষে সামনে এলো বড় কারণ?

উত্তরাঞ্চলে বিনিয়োগ: বাধা দূর, উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান

Update Time : ০৭:৫৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

উত্তরাঞ্চলে বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় নীতিগত বাধা দূর করেছে সরকার। এখন স্থানীয় উদ্যোক্তাদের সেই সুযোগ কাজে লাগিয়ে উৎপাদনমুখী শিল্পে এগিয়ে আসার সময় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

মঙ্গলবার রাজশাহীতে কৃষি প্রক্রিয়াজাতকরণ বিষয়ক এক আঞ্চলিক সম্মেলনে তিনি বলেন, সরকার রাজশাহীসহ উত্তরাঞ্চলকে দেশের নতুন শিল্প ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কর-সুবিধা, সহজ অর্থায়ন, নিয়ন্ত্রণ শিথিল, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং কৃষিভিত্তিক শিল্পে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসব উদ্যোগের ফলে বিনিয়োগের বড় বাধাগুলো অনেকটাই দূর হয়েছে।

আরও পড়ুন  সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এজন্য বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুযোগ দিতে পাঁচ বছরের কর কাঠামো ঘোষণা, রপ্তানিমুখী শিল্পে সমতাভিত্তিক কর সুবিধা এবং ব্যবসা শুরু থেকে কারখানা চালু পর্যন্ত পুরো প্রক্রিয়া ধাপে ধাপে ডিজিটাল করা হচ্ছে।

উত্তরাঞ্চলে বিনিয়োগ উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কৃষি হাব গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল, পুনঃঅর্থায়নের জন্য ৪৯ হাজার কোটি টাকা, পৃথক ১৯ হাজার কোটি টাকার তহবিল এবং সিএমএসএমই খাতের জন্য ৫ হাজার কোটি টাকার অর্থায়ন সুবিধা চালু রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন  রাজশাহীতে ৩১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর সম্ভাবনার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, এই অঞ্চল শুধু কৃষিপণ্য উৎপাদনের কেন্দ্র নয়, বরং কৃষিভিত্তিক শিল্পেরও বড় কেন্দ্র হতে পারে। আলু, ভুট্টা, আম, লিচু, দুগ্ধশিল্প, ফুলচাষ, এপিআই উৎপাদনসহ বিভিন্ন উচ্চমূল্যের শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে। পাশাপাশি রাজশাহীতে সৌরবিদ্যুতের বিপুল সম্ভাবনা কাজে লাগিয়ে শিল্পের জ্বালানি ব্যয় কমানো সম্ভব।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের পণ্য দ্রুত চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরে পৌঁছাতে রেল অবকাঠামো উন্নয়ন, ডুয়াল গেজ রেললাইন নির্মাণ এবং ডিজিটাল কর, ভ্যাট ও কাস্টমস ব্যবস্থা চালুর কাজ এগিয়ে চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিনিয়োগ পরিবেশ আরও উন্নত হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

আরও পড়ুন  চামড়া শিল্পের সম্ভাবনা অপূর্ণই রইল, হারাচ্ছে বৈশ্বিক বাজার