ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুগল ফটোজের ছবি ব্যবহার করবে জেমিনি: সুবিধা নাকি গোপনীয়তার ঝুঁকি?

জেমিনির নতুন ফিচারে গুগল ফটোজের ব্যক্তিগত ছবি ব্যবহার করে এআই-generated ছবি তৈরির প্রক্রিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন একটি ফিচার যুক্ত করেছে গুগল, যার নাম ‘পারসোনাল ইন্টেলিজেন্স’। এই সুবিধার মাধ্যমে এখন থেকে জেমিনি ব্যবহারকারীদের স্মার্টফোনে থাকা গুগল ফটোজের ছবি বিশ্লেষণ করে নতুন কৃত্রিম ছবি তৈরি করতে পারবে।

নতুন এই ফিচারের ফলে ছবি তৈরি করা আগের চেয়ে অনেক সহজ হয়ে যাচ্ছে। আগে এআই দিয়ে ছবি তৈরি করতে হলে বিস্তারিত প্রম্পট বা নির্দেশনা দিতে হতো। কিন্তু এখন ব্যবহারকারীরা শুধু ‘Me’ লিখেই প্রম্পট দিলে, জেমিনি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর পুরোনো ছবি বিশ্লেষণ করে নতুন ছবি তৈরি করতে পারবে।

এই প্রক্রিয়ায় গুগলের উন্নত ইমেজ জেনারেশন মডেল ‘ন্যানো ব্যানানা ২’ ব্যবহার করা হচ্ছে, যা ব্যক্তিগত ছবির ডেটা থেকে নতুন ভিজ্যুয়াল তৈরি করতে সক্ষম।

বিশেষজ্ঞদের মতে, এই ফিচার ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক হলেও এর সঙ্গে কিছু ঝুঁকিও রয়েছে। কারণ, জেমিনি সরাসরি গুগল ফটোজে থাকা ব্যক্তিগত ছবি ব্যবহার করায় গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে গুগল সম্প্রতি জেমিনি অ্যাপে বিনামূল্যে ‘নোটবুকস’ সুবিধাও চালু করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ভিডিও ওভারভিউ, তথ্যচিত্র, সারাংশসহ বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতে পারবেন, যা জটিল তথ্যকে সহজভাবে উপস্থাপন করতে সাহায্য করবে।

জনপ্রিয় সংবাদ

গুগল ফটোজের ছবি ব্যবহার করবে জেমিনি: সুবিধা নাকি গোপনীয়তার ঝুঁকি?

Update Time : ০৮:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন একটি ফিচার যুক্ত করেছে গুগল, যার নাম ‘পারসোনাল ইন্টেলিজেন্স’। এই সুবিধার মাধ্যমে এখন থেকে জেমিনি ব্যবহারকারীদের স্মার্টফোনে থাকা গুগল ফটোজের ছবি বিশ্লেষণ করে নতুন কৃত্রিম ছবি তৈরি করতে পারবে।

নতুন এই ফিচারের ফলে ছবি তৈরি করা আগের চেয়ে অনেক সহজ হয়ে যাচ্ছে। আগে এআই দিয়ে ছবি তৈরি করতে হলে বিস্তারিত প্রম্পট বা নির্দেশনা দিতে হতো। কিন্তু এখন ব্যবহারকারীরা শুধু ‘Me’ লিখেই প্রম্পট দিলে, জেমিনি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর পুরোনো ছবি বিশ্লেষণ করে নতুন ছবি তৈরি করতে পারবে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর নজর কাড়ল ড্যাফোডিলের প্রযুক্তি উদ্ভাবন

এই প্রক্রিয়ায় গুগলের উন্নত ইমেজ জেনারেশন মডেল ‘ন্যানো ব্যানানা ২’ ব্যবহার করা হচ্ছে, যা ব্যক্তিগত ছবির ডেটা থেকে নতুন ভিজ্যুয়াল তৈরি করতে সক্ষম।

বিশেষজ্ঞদের মতে, এই ফিচার ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক হলেও এর সঙ্গে কিছু ঝুঁকিও রয়েছে। কারণ, জেমিনি সরাসরি গুগল ফটোজে থাকা ব্যক্তিগত ছবি ব্যবহার করায় গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন  পাঠাও-চালডাল সহ ৩৬ স্টার্টআপে ১০৯ কোটি টাকার সরকারি বিনিয়োগ!