ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাচ নিয়ে অপমান, সেই কথাই ক্যাটরিনাকে বদলে দেয় Logo মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি করে রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’ Logo নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার সেই বিখ্যাত রিভেঞ্জ ড্রেস Logo সৌদি যুবরাজের হুথি হামলার অনুরোধ, ট্রাম্পের না Logo শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo মোদির সঙ্গে পেজেশকিয়ানের বৈঠক, জোর নৌপথ নিরাপত্তায় Logo মেঘনায় নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, এখনো খোঁজ মেলেনি বিজিবি সদস্যের Logo ঘরে ঢুকে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, বিএনপির নিন্দা Logo চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমানের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও মেজবান Logo হরমোনের ভারসাম্য ভালো রাখতে ৭টি সহজ অভ্যাস

ঘরে ঢুকে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, বিএনপির নিন্দা

ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বকুলের ওপর হামলার ঘটনায় উপজেলা ও পৌর বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার জন্য নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বিএনপির নেতারা জানান, আবদুল মজিদ বকুল দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। গত বুধবার সন্ধ্যায় তিনি নিজ বাড়িতে অবস্থানকালে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার অতর্কিত হামলার শিকার হন। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর বিএনপি নেতারা আহত ছাত্রদল নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বিবৃতিতে বলা হয়, হামলার ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান এবং বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আবদুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম বিবৃতিতে স্বাক্ষর করেন।

বিএনপি নেতারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা না করা হলে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

জনপ্রিয় সংবাদ

নাচ নিয়ে অপমান, সেই কথাই ক্যাটরিনাকে বদলে দেয়

ঘরে ঢুকে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, বিএনপির নিন্দা

Update Time : ০৯:৩১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বকুলের ওপর হামলার ঘটনায় উপজেলা ও পৌর বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার জন্য নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বিএনপির নেতারা জানান, আবদুল মজিদ বকুল দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। গত বুধবার সন্ধ্যায় তিনি নিজ বাড়িতে অবস্থানকালে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার অতর্কিত হামলার শিকার হন। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন  রূপগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে হামলা, আহত ১০

ঘটনার পর বিএনপি নেতারা আহত ছাত্রদল নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বিবৃতিতে বলা হয়, হামলার ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন  রুমিন ফারহানা: সংসদে গালাগালির অভিযোগ

উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান এবং বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আবদুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম বিবৃতিতে স্বাক্ষর করেন।

বিএনপি নেতারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা না করা হলে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন  আনোয়ারায় ‘৫০% চাঁদা’ দাবির অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রকৌশলীর ওপর হামলা