ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আবাহনী মাঠের নিয়ন্ত্রণ নিচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়, বদলাবে নাম

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:২৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৪

ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে যাচ্ছে ধানমন্ডির আবাহনী মাঠ

ধানমন্ডির আবাহনী মাঠের নিয়ন্ত্রণ আবাহনী লিমিটেডের কাছ থেকে নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছ থেকে দীর্ঘমেয়াদি ইজারা নিয়ে এতদিন মাঠটি ব্যবহার করে আসছিল আবাহনী। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মাঠ হস্তান্তরের কথা রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মাঠ হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর মাঠটির নিয়ন্ত্রণ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চলে যাবে।

মাঠটি সরকারি নিয়ন্ত্রণে যাওয়ার পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের ব্যবহারে থাকা মাঠটি ভবিষ্যতে নগরবাসীর জন্য খেলাধুলা ও অন্যান্য ক্রীড়ামূলক কাজে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

নিয়ন্ত্রণ পরিবর্তনের পাশাপাশি মাঠটির নামও পরিবর্তন করা হবে। নতুন নাম হিসেবে রাখা হচ্ছে ‘ধানমন্ডি ক্রিকেট মাঠ’। সরকারি ব্যবস্থাপনায় যাওয়ার পর মাঠটির ব্যবহার ও পরিচালনার ধরনেও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মাঠটি কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে ইতোমধ্যে একটি পরিকল্পনা তৈরির কাজ চলছে। সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার পর মাঠের অবকাঠামো, ব্যবহার এবং সাধারণ মানুষের প্রবেশের বিষয়গুলো কীভাবে বাস্তবায়ন করা হবে, তা পরিকল্পনায় নির্ধারণ করা হবে।

আবাহনী মাঠের পাশাপাশি রাজধানীর আরও কয়েকটি মাঠ নিয়েও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মিরপুরের দুটি মাঠের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব মাঠও সরকারি ব্যবস্থাপনায় এনে ক্রীড়ার জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

আবাহনী মাঠের নিয়ন্ত্রণ নিচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়, বদলাবে নাম

Update Time : ১২:২৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডির আবাহনী মাঠের নিয়ন্ত্রণ আবাহনী লিমিটেডের কাছ থেকে নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছ থেকে দীর্ঘমেয়াদি ইজারা নিয়ে এতদিন মাঠটি ব্যবহার করে আসছিল আবাহনী। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মাঠ হস্তান্তরের কথা রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মাঠ হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর মাঠটির নিয়ন্ত্রণ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চলে যাবে।

আরও পড়ুন  বাবর ছিটকে গেলেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে

মাঠটি সরকারি নিয়ন্ত্রণে যাওয়ার পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের ব্যবহারে থাকা মাঠটি ভবিষ্যতে নগরবাসীর জন্য খেলাধুলা ও অন্যান্য ক্রীড়ামূলক কাজে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

নিয়ন্ত্রণ পরিবর্তনের পাশাপাশি মাঠটির নামও পরিবর্তন করা হবে। নতুন নাম হিসেবে রাখা হচ্ছে ‘ধানমন্ডি ক্রিকেট মাঠ’। সরকারি ব্যবস্থাপনায় যাওয়ার পর মাঠটির ব্যবহার ও পরিচালনার ধরনেও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন  আবাহনীতে বিশ্বকাপের তারকা বাবাতুন্দে

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মাঠটি কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে ইতোমধ্যে একটি পরিকল্পনা তৈরির কাজ চলছে। সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার পর মাঠের অবকাঠামো, ব্যবহার এবং সাধারণ মানুষের প্রবেশের বিষয়গুলো কীভাবে বাস্তবায়ন করা হবে, তা পরিকল্পনায় নির্ধারণ করা হবে।

আবাহনী মাঠের পাশাপাশি রাজধানীর আরও কয়েকটি মাঠ নিয়েও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মিরপুরের দুটি মাঠের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব মাঠও সরকারি ব্যবস্থাপনায় এনে ক্রীড়ার জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন  বদলি নেমেই বাজিমাত, সান্তোসকে জেতালেন নেইমার