ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাজিলের আকাশ ছোঁয়ার যাত্রা এবং চীনা বাঁশের গল্প Logo স্নায়ুবৈচিত্র্যসম্পন্ন শিশুদের গান, ছবি-ভিডিও প্রদর্শনীর মধ্য দিয়ে উদ্‌যাপন Logo গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রীয় সংস্কার অসম্ভব: মিয়া গোলাম পরওয়ার Logo পুলিশের পোশাকে বড় পরিবর্তন, ফিরছে পরিচিত নীল-খাকি রং Logo সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন হচ্ছে, প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন উদ্যোগ Logo কোন শাক কেন খাবেন? ১২ শাকের অবিশ্বাস্য স্বাস্থ্যগুণ জানুন Logo বিশ্বকাপ প্রস্তুতিতে নতুন চিন্তা, বিষধর প্রাণী নিয়ে সতর্ক জার্মান ফুটবলাররা Logo মাত্র ২০ মিনিট প্রকৃতিতে বদলে যাবে আপনার শরীর ও মন! Logo সংস্কার বাস্তবায়নে ছাড় নয়: এনসিপির কঠোর বার্তা Logo কোলস্ল সালাদ বানানোর সহজ রেসিপি, স্বাদ হবে রেস্টুরেন্টের মতো

বজ্রপাতের বিকট শব্দে বরগুনায় অসুস্থ ১১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

বজ্রপাতের শব্দে বরগুনায় অসুস্থ ১১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

বরগুনায় কালবৈশাখী ঝড়ের সময় তীব্র বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

স্কুল সূত্রে জানা গেছে, ক্লাস চলাকালীন হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে কালবৈশাখী শুরু হয়। এ সময় কাছাকাছি একটি তালগাছে বজ্রপাত হলে বিকট শব্দে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ১০–১২ জন শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়ে। তাদের মধ্যে কয়েকজনের শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যা দেখা দেয়।

প্রথমে অসুস্থ শিক্ষার্থীদের স্কুলের হাইজিন কর্নারে নিয়ে প্রাথমিকভাবে সুস্থ করার চেষ্টা করেন শিক্ষকরা। পরে তাদের স্থানীয় একটি কমিউনিটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ১১ জন শিক্ষার্থীকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মাহফুজুর রহমান জানান, “শিক্ষার্থীদের বয়স কম হওয়ায় বজ্রপাতের শব্দে তারা ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল। কারও অবস্থা গুরুতর নয়। প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।”

ঘটনার সময় উপস্থিত নবম শ্রেণির শিক্ষার্থী রুনা জানায়, বৃষ্টি শুরুর কিছুক্ষণ পরই স্কুলের সামনে তালগাছে বজ্রপাত হয়। এতে তীব্র শব্দে অনেক শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়ে। একই কথা জানায় আরেক শিক্ষার্থী রিপা, যিনি বলেন, “বজ্রপাতের শব্দে অনেকেই ভয় পেয়ে অসুস্থ হয়ে যায়।”

স্কুলের প্রধান শিক্ষক মো. বশির আহম্মেদ বলেন, “হঠাৎ ঝড় ও বজ্রপাতের সময় শিক্ষার্থীরা ক্লাসে ছিল। তৃতীয় তলায় থাকা শিক্ষার্থীরা বেশি আতঙ্কিত হয়। পরে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।”

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ জানান, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের আকাশ ছোঁয়ার যাত্রা এবং চীনা বাঁশের গল্প

বজ্রপাতের বিকট শব্দে বরগুনায় অসুস্থ ১১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

Update Time : ০৯:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বরগুনায় কালবৈশাখী ঝড়ের সময় তীব্র বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

স্কুল সূত্রে জানা গেছে, ক্লাস চলাকালীন হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে কালবৈশাখী শুরু হয়। এ সময় কাছাকাছি একটি তালগাছে বজ্রপাত হলে বিকট শব্দে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ১০–১২ জন শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়ে। তাদের মধ্যে কয়েকজনের শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টির আঘাত, আমসহ ফসলের ক্ষতির শঙ্কা

প্রথমে অসুস্থ শিক্ষার্থীদের স্কুলের হাইজিন কর্নারে নিয়ে প্রাথমিকভাবে সুস্থ করার চেষ্টা করেন শিক্ষকরা। পরে তাদের স্থানীয় একটি কমিউনিটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ১১ জন শিক্ষার্থীকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মাহফুজুর রহমান জানান, “শিক্ষার্থীদের বয়স কম হওয়ায় বজ্রপাতের শব্দে তারা ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল। কারও অবস্থা গুরুতর নয়। প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।”

আরও পড়ুন  রাজধানীর আবহাওয়া: ভ্যাপসা গরমে বৃষ্টির সম্ভাবনা কতটা?

ঘটনার সময় উপস্থিত নবম শ্রেণির শিক্ষার্থী রুনা জানায়, বৃষ্টি শুরুর কিছুক্ষণ পরই স্কুলের সামনে তালগাছে বজ্রপাত হয়। এতে তীব্র শব্দে অনেক শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়ে। একই কথা জানায় আরেক শিক্ষার্থী রিপা, যিনি বলেন, “বজ্রপাতের শব্দে অনেকেই ভয় পেয়ে অসুস্থ হয়ে যায়।”

স্কুলের প্রধান শিক্ষক মো. বশির আহম্মেদ বলেন, “হঠাৎ ঝড় ও বজ্রপাতের সময় শিক্ষার্থীরা ক্লাসে ছিল। তৃতীয় তলায় থাকা শিক্ষার্থীরা বেশি আতঙ্কিত হয়। পরে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।”

আরও পড়ুন  ঢাকায় বজ্রবৃষ্টির নতুন সতর্ক বার্তা জানালো আবহাওয়া অফিস