ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজী সালাউদ্দিন অব্যাহতি: চমকপ্রদ সিদ্ধান্তে আবারও কড়া পদক্ষেপ এনসিপির Logo গুরুত্বপূর্ণ বার্তা: জনগণের বিভাজন চক্রান্ত ঠেকাতে তথ্যমন্ত্রীর কঠোর অবস্থান Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা পরিদর্শন: নগর তদারকির ৭ গুরুত্বপূর্ণ দিক Logo গরম পানি কি সর্দি-কাশি সারায়? যা বলছেন বিশেষজ্ঞরা Logo শিক্ষিকার নামের বানান ভুল করায় শিক্ষার্থীকে ৩০০ বার লেখার শাস্তি Logo জুলাই শহীদ রিতার কবর জিয়ারত করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী Logo নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী Logo আর্জেন্টাইন গোলরক্ষককে দলে ভেড়াতে চাচ্ছে ম্যানসিটি Logo ভিন্নমতকে যখন হুমকি মনে করা হয় : পাকিস্তানের ইতিহাস দক্ষিণ এশিয়ার জন্য শিক্ষণীয় Logo নরসিংদীতে লটকনের বাম্পার ফলন, ১৪৬ কোটি টাকার বাণিজ্যের আশা

হাকিমির সঙ্গে প্রেমে নোরা ফাতেহি? বিশ্বকাপে নতুন গুঞ্জন

নোরা ফাতেহি ও আশরাফ হাকিমি

বলিউড তারকা নোরা ফাতেহি এবং মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমিকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে ২০২৬ ফিফা বিশ্বকাপে মরক্কো দলকে নোরার প্রকাশ্য সমর্থনের পর এই আলোচনা আরও জোরালো হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রমাণ সামনে আসেনি।

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী, অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহি বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত মুখ। ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত অফিসিয়াল গান ‘সির সির’-এ তার পারফরম্যান্স বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছে। বিনোদন জগতের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও প্রায়ই আলোচনায় উঠে আসে।

নোরা ও আশরাফ হাকিমিকে ঘিরে সম্পর্কের গুঞ্জনের শুরু ২০২৫ সালের আফ্রিকান কাপ অব নেশনস (এএফকন) টুর্নামেন্টে। সে সময় মরক্কোর একটি ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন নোরা। এরপর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয় যে, তিনি নাকি কোনো বিশেষ ফুটবলারের সমর্থনে মাঠে গিয়েছিলেন।

পরবর্তীতে ভারতের কয়েকটি বিনোদনভিত্তিক গণমাধ্যমে দাবি করা হয়, সেই ফুটবলার আর কেউ নন, মরক্কো জাতীয় দলের অধিনায়ক ও পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি। যদিও এসব প্রতিবেদনে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা প্রত্যক্ষ সূত্র উল্লেখ করা হয়নি। ফলে বিষয়টি মূলত গুঞ্জনের পর্যায়েই সীমাবদ্ধ থাকে।

জল্পনায় নতুন মাত্রা যোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমের আরেকটি ঘটনা। ভক্তদের একাংশের দাবি, হাকিমি নোরার একটি ইনস্টাগ্রাম পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এরপর থেকেই তাদের সম্ভাব্য সম্পর্ক নিয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আলোচনা আরও বেড়ে যায়।

সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল ও মরক্কোর ম্যাচে সরাসরি মাঠে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়াম থেকে তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে মরক্কো দলকে সমর্থন জানিয়ে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন। এসব পোস্টও নতুন করে আলোচনার জন্ম দেয়।

ম্যাচের আগে মরক্কোর খেলোয়াড়দের একটি ভিডিও শেয়ার করে নোরা লেখেন, ‘আমাদের খেলোয়াড়রা এখানে।’ ম্যাচ চলাকালে মরক্কো গোল করলে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সেই মুহূর্তের ভিডিওও পোস্ট করেন। ফলে সমর্থকদের মধ্যে তার মরক্কোপ্রেম নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

অন্যদিকে ব্রাজিলের হয়ে ভিনিসিয়ুস জুনিয়র সমতা ফেরানোর পর নোরা সেই গোলের ভিডিও শেয়ার করে শুধু ‘নো’ লিখেছিলেন। এই প্রতিক্রিয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অনেকেই এটিকে মরক্কোর প্রতি তার বিশেষ আবেগের প্রকাশ হিসেবে ব্যাখ্যা করেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এসব কর্মকাণ্ডকে প্রেমের সম্পর্কের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। কারণ নোরা ফাতেহি কিংবা আশরাফ হাকিমি—দুজনের কেউই এ বিষয়ে কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি। এছাড়া তাদের একসঙ্গে কোনো ছবি, যৌথ উপস্থিতি বা আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

উল্লেখ্য, আশরাফ হাকিমি ২০২০ সালে স্প্যানিশ অভিনেত্রী হিবা আবুককে বিয়ে করেন। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। তবে ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয় এবং সেই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিল।

বিচ্ছেদের পর হাকিমির সঙ্গে ডাচ-মরোক্কান সুপারমডেল ইমান হাম্মামের সম্পর্কের গুঞ্জনও শোনা গিয়েছিল। কিন্তু সেই সম্পর্ক নিয়েও কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সংশ্লিষ্টরা। ফলে ব্যক্তিগত জীবন নিয়ে হাকিমি বরাবরই নীরবতা বজায় রেখেছেন।

সব মিলিয়ে নোরা ফাতেহি ও আশরাফ হাকিমির সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা থাকলেও বাস্তবে এর পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। তাই আপাতত এটিকে কেবল গুঞ্জন বলেই বিবেচনা করছেন পর্যবেক্ষকরা। ভবিষ্যতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো বক্তব্য এলে তবেই বিষয়টি নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

গাজী সালাউদ্দিন অব্যাহতি: চমকপ্রদ সিদ্ধান্তে আবারও কড়া পদক্ষেপ এনসিপির

হাকিমির সঙ্গে প্রেমে নোরা ফাতেহি? বিশ্বকাপে নতুন গুঞ্জন

Update Time : ০৮:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

বলিউড তারকা নোরা ফাতেহি এবং মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমিকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে ২০২৬ ফিফা বিশ্বকাপে মরক্কো দলকে নোরার প্রকাশ্য সমর্থনের পর এই আলোচনা আরও জোরালো হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রমাণ সামনে আসেনি।

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী, অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহি বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত মুখ। ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত অফিসিয়াল গান ‘সির সির’-এ তার পারফরম্যান্স বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছে। বিনোদন জগতের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও প্রায়ই আলোচনায় উঠে আসে।

নোরা ও আশরাফ হাকিমিকে ঘিরে সম্পর্কের গুঞ্জনের শুরু ২০২৫ সালের আফ্রিকান কাপ অব নেশনস (এএফকন) টুর্নামেন্টে। সে সময় মরক্কোর একটি ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন নোরা। এরপর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয় যে, তিনি নাকি কোনো বিশেষ ফুটবলারের সমর্থনে মাঠে গিয়েছিলেন।

আরও পড়ুন  ফুটবলের সুপারস্টার হালান্ড, প্রেমের মাঠে কতটা সফল?

পরবর্তীতে ভারতের কয়েকটি বিনোদনভিত্তিক গণমাধ্যমে দাবি করা হয়, সেই ফুটবলার আর কেউ নন, মরক্কো জাতীয় দলের অধিনায়ক ও পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি। যদিও এসব প্রতিবেদনে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা প্রত্যক্ষ সূত্র উল্লেখ করা হয়নি। ফলে বিষয়টি মূলত গুঞ্জনের পর্যায়েই সীমাবদ্ধ থাকে।

জল্পনায় নতুন মাত্রা যোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমের আরেকটি ঘটনা। ভক্তদের একাংশের দাবি, হাকিমি নোরার একটি ইনস্টাগ্রাম পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এরপর থেকেই তাদের সম্ভাব্য সম্পর্ক নিয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আলোচনা আরও বেড়ে যায়।

সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল ও মরক্কোর ম্যাচে সরাসরি মাঠে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়াম থেকে তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে মরক্কো দলকে সমর্থন জানিয়ে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন। এসব পোস্টও নতুন করে আলোচনার জন্ম দেয়।

আরও পড়ুন  যে ৬ কারণে বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

ম্যাচের আগে মরক্কোর খেলোয়াড়দের একটি ভিডিও শেয়ার করে নোরা লেখেন, ‘আমাদের খেলোয়াড়রা এখানে।’ ম্যাচ চলাকালে মরক্কো গোল করলে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সেই মুহূর্তের ভিডিওও পোস্ট করেন। ফলে সমর্থকদের মধ্যে তার মরক্কোপ্রেম নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

অন্যদিকে ব্রাজিলের হয়ে ভিনিসিয়ুস জুনিয়র সমতা ফেরানোর পর নোরা সেই গোলের ভিডিও শেয়ার করে শুধু ‘নো’ লিখেছিলেন। এই প্রতিক্রিয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অনেকেই এটিকে মরক্কোর প্রতি তার বিশেষ আবেগের প্রকাশ হিসেবে ব্যাখ্যা করেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এসব কর্মকাণ্ডকে প্রেমের সম্পর্কের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। কারণ নোরা ফাতেহি কিংবা আশরাফ হাকিমি—দুজনের কেউই এ বিষয়ে কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি। এছাড়া তাদের একসঙ্গে কোনো ছবি, যৌথ উপস্থিতি বা আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আরও পড়ুন  শেষ বিশ্বকাপে লিওনেল মেসির সামনে যেসব ঐতিহাসিক রেকর্ড