ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লামিন ইয়ামাল ফিট, বিশ্বকাপে স্পেনের বড় ভরসা

স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ ম্যাচের জন্য প্রস্তুত। ছবি: সংগৃহীত

লামিন ইয়ামালকে নিয়েই বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে স্পেন। তরুণ এই উইঙ্গার সম্পূর্ণ ফিট আছেন বলে জানিয়েছেন দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে স্পেন শিবিরে এটি বড় স্বস্তির খবর। কেপ ভার্দের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ইয়ামালকে দলে পাওয়ার আশা করছে লা রোজারা।

বার্সেলোনার হয়ে মৌসুমের শেষ দিকে চোটে পড়েছিলেন লামিন ইয়ামাল। সেই ইনজুরির কারণে বিশ্বকাপে তার খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে তিনি আবারও মাঠে ফেরার জন্য প্রস্তুত হয়েছেন।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ দে লা ফুয়েন্তে বলেন, ইয়ামাল এখন ভালো অবস্থায় আছে এবং দল তাকে যেভাবে চেয়েছিল, সে সেভাবেই প্রস্তুত হয়েছে। একই সঙ্গে দলের অন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়রাও খেলার জন্য প্রস্তুত রয়েছেন।

তবে কোচ জানিয়েছেন, লামিন ইয়ামালকে পুরো ৯০ মিনিট মাঠে রাখার পরিকল্পনা নেই। ধীরে ধীরে তার ম্যাচ টাইম বাড়ানো হবে, যাতে পুরো টুর্নামেন্টে তার সেরাটা পাওয়া যায়।

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনের লক্ষ্য থাকবে শক্তিশালী শুরু করা। দলের আক্রমণভাগে ইয়ামালের উপস্থিতি বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে খেলোয়াড় ও সমর্থকদের।

এদিকে ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। তবে কোচ জানিয়েছেন, ক্লাব সংক্রান্ত বিষয় জাতীয় দলের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলছে না।

ফুটবলপ্রেমীদের নজর এখন স্পেনের প্রথম ম্যাচের দিকে। তরুণ প্রতিভা লামিন ইয়ামাল বিশ্বমঞ্চে নিজের সামর্থ্য দেখাতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

জনপ্রিয় সংবাদ

লামিন ইয়ামাল ফিট, বিশ্বকাপে স্পেনের বড় ভরসা

Update Time : ০৪:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

লামিন ইয়ামালকে নিয়েই বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে স্পেন। তরুণ এই উইঙ্গার সম্পূর্ণ ফিট আছেন বলে জানিয়েছেন দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে স্পেন শিবিরে এটি বড় স্বস্তির খবর। কেপ ভার্দের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ইয়ামালকে দলে পাওয়ার আশা করছে লা রোজারা।

বার্সেলোনার হয়ে মৌসুমের শেষ দিকে চোটে পড়েছিলেন লামিন ইয়ামাল। সেই ইনজুরির কারণে বিশ্বকাপে তার খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে তিনি আবারও মাঠে ফেরার জন্য প্রস্তুত হয়েছেন।

আরও পড়ুন  উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু কলম্বিয়ার

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ দে লা ফুয়েন্তে বলেন, ইয়ামাল এখন ভালো অবস্থায় আছে এবং দল তাকে যেভাবে চেয়েছিল, সে সেভাবেই প্রস্তুত হয়েছে। একই সঙ্গে দলের অন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়রাও খেলার জন্য প্রস্তুত রয়েছেন।

তবে কোচ জানিয়েছেন, লামিন ইয়ামালকে পুরো ৯০ মিনিট মাঠে রাখার পরিকল্পনা নেই। ধীরে ধীরে তার ম্যাচ টাইম বাড়ানো হবে, যাতে পুরো টুর্নামেন্টে তার সেরাটা পাওয়া যায়।

আরও পড়ুন  ৭-১-এর পর সবচেয়ে বাজে ৪৫ মিনিট? ব্রাজিলকে নিয়ে তীব্র সমালোচনা

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনের লক্ষ্য থাকবে শক্তিশালী শুরু করা। দলের আক্রমণভাগে ইয়ামালের উপস্থিতি বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে খেলোয়াড় ও সমর্থকদের।

এদিকে ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। তবে কোচ জানিয়েছেন, ক্লাব সংক্রান্ত বিষয় জাতীয় দলের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলছে না।

ফুটবলপ্রেমীদের নজর এখন স্পেনের প্রথম ম্যাচের দিকে। তরুণ প্রতিভা লামিন ইয়ামাল বিশ্বমঞ্চে নিজের সামর্থ্য দেখাতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

আরও পড়ুন  শেষ বিশ্বকাপে লিওনেল মেসির সামনে যেসব ঐতিহাসিক রেকর্ড