ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিও লেটার জালিয়াতির অভিযোগে এসি ল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৪০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৫৪৫

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার ব্যবহারের অভিযোগে এসি ল্যান্ডকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি ও ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২৭ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, শাওন মজুমদার সুমনকে সংযুক্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে জাতীয় সংসদ সচিবালয় জানায়, ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ডিও লেটার তৈরি করা হয়েছে। পরে সেটি বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়।

সংসদ সচিবালয় স্পষ্ট করেছে, সংশ্লিষ্ট ডিও লেটারটি জাতীয় সংসদের পক্ষ থেকে ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে সংসদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে ভবিষ্যতে জাতীয় সংসদের নামে পাঠানো যেকোনো ডিও লেটার বা সরকারি পত্র গ্রহণের আগে তার সত্যতা যাচাই করার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

জনপ্রিয় সংবাদ

ডিও লেটার জালিয়াতির অভিযোগে এসি ল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা

Update Time : ১০:৪০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি ও ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২৭ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, শাওন মজুমদার সুমনকে সংযুক্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  ১০ বিল পাসের মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন

এর আগে জাতীয় সংসদ সচিবালয় জানায়, ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ডিও লেটার তৈরি করা হয়েছে। পরে সেটি বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়।

সংসদ সচিবালয় স্পষ্ট করেছে, সংশ্লিষ্ট ডিও লেটারটি জাতীয় সংসদের পক্ষ থেকে ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে সংসদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  প্রশাসনে ফ্যাসিস্ট সরকারের সহায়তাকারী কর্মকর্তাদের খোঁজে কাজ চলছে: প্রতিমন্ত্রী