ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না: বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে দ্বিতীয় পর্বে যুক্তরাষ্ট্র

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সাফল্য নিয়ে বক্তব্য দিচ্ছেন। | ছবি: সংগৃহীত

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এই সাফল্যের পর বাংলাদেশিদের কাছে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত। তিনি জানান, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অসাধারণ পারফরম্যান্সের কারণে তিনি বাংলাদেশিদের নিজ দলের প্রতি সমর্থন জানানোর অনুরোধ করতে এসেছেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। পাশাপাশি তিনি মন্তব্য করেন, ‘দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে আপনাকে কখনো পস্তাতে হবে না।’

এদিকে, প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া ও চীন সফরের প্রাক্কালে অনুষ্ঠিত এ বৈঠককে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ‘রুটিন সাক্ষাৎ’ হিসেবে উল্লেখ করেছেন। তবে বৈঠক শেষে রাষ্ট্রদূত মূলত বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সাফল্যের বিষয়টিই তুলে ধরেন।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না: বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে দ্বিতীয় পর্বে যুক্তরাষ্ট্র

Update Time : ১০:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এই সাফল্যের পর বাংলাদেশিদের কাছে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত। তিনি জানান, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অসাধারণ পারফরম্যান্সের কারণে তিনি বাংলাদেশিদের নিজ দলের প্রতি সমর্থন জানানোর অনুরোধ করতে এসেছেন।

আরও পড়ুন  প্রতিরক্ষা উপদেষ্টা মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ: সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। পাশাপাশি তিনি মন্তব্য করেন, ‘দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে আপনাকে কখনো পস্তাতে হবে না।’

এদিকে, প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া ও চীন সফরের প্রাক্কালে অনুষ্ঠিত এ বৈঠককে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ‘রুটিন সাক্ষাৎ’ হিসেবে উল্লেখ করেছেন। তবে বৈঠক শেষে রাষ্ট্রদূত মূলত বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সাফল্যের বিষয়টিই তুলে ধরেন।

আরও পড়ুন  দ্রুততম গোলের ঝলক, লাল কার্ডের ধাক্কা; নাটকীয় প্রথমার্ধে সুবিধাজনক অবস্থানে প্যারাগুয়ে