ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হাসিনার নির্দোষ প্রমাণের পথ আদালতে হাজির হওয়া: আইনমন্ত্রী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৫৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৫৪৮

মাগুরায় বক্তব্য দেন আইনমন্ত্রী। ছবি: সংগৃহীত

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন অনুযায়ী দেশে ফিরে বিচারপ্রক্রিয়ায় অংশ নেওয়াই তার একমাত্র পথ। তিনি বলেন, আদালতের সামনে উপস্থিত হয়ে বিচারের মুখোমুখি হওয়ার মাধ্যমেই নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ রয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চেয়েছিল, কিন্তু তিনি সেই সুযোগ নেননি। তার ভাষ্য, শেখ হাসিনা বর্তমানে পলাতক অবস্থায় থেকেও নিজের মামলার বিষয়ে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন, যা থেকে বোঝা যায় তিনি মামলার অগ্রগতি সম্পর্কে অবগত।

তিনি আরও বলেন, কোনো মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময়সীমা রয়েছে। সেই সময় পার হওয়ার পর বিলম্ব মওকুফের আবেদন কী ভিত্তিতে করা হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়েও মন্তব্য করেন আইনমন্ত্রী।

জুলাই হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলার অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, এ পর্যন্ত ছয়টি মামলার নিষ্পত্তি হয়েছে। তিনি বলেন, সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে কোনো শর্টকাট পথ অনুসরণ করেনি এবং আইনসম্মত প্রক্রিয়াতেই বিচার কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন। আইনে যে বিধান রয়েছে, সেই অনুযায়ী বিচার ও দণ্ড কার্যকর করা হবে। এর বাইরে কোনো পথ অনুসরণ করা হবে না বলেও জানান তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি মেজর মোজাফফরকে গ্রেপ্তারের বিষয় উল্লেখ করে বলেন, তাকেও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বিচারের মুখোমুখি করা হবে।

মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মো. মুতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দীর্ঘসময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদীর শুভেচ্ছা, বার্তায় যা লিখেছেন

হাসিনার নির্দোষ প্রমাণের পথ আদালতে হাজির হওয়া: আইনমন্ত্রী

Update Time : ০৯:৫৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন অনুযায়ী দেশে ফিরে বিচারপ্রক্রিয়ায় অংশ নেওয়াই তার একমাত্র পথ। তিনি বলেন, আদালতের সামনে উপস্থিত হয়ে বিচারের মুখোমুখি হওয়ার মাধ্যমেই নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ রয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চেয়েছিল, কিন্তু তিনি সেই সুযোগ নেননি। তার ভাষ্য, শেখ হাসিনা বর্তমানে পলাতক অবস্থায় থেকেও নিজের মামলার বিষয়ে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন, যা থেকে বোঝা যায় তিনি মামলার অগ্রগতি সম্পর্কে অবগত।

আরও পড়ুন  মাল্টিপারপাস এক্সামিনেশন হল পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

তিনি আরও বলেন, কোনো মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময়সীমা রয়েছে। সেই সময় পার হওয়ার পর বিলম্ব মওকুফের আবেদন কী ভিত্তিতে করা হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়েও মন্তব্য করেন আইনমন্ত্রী।

জুলাই হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলার অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, এ পর্যন্ত ছয়টি মামলার নিষ্পত্তি হয়েছে। তিনি বলেন, সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে কোনো শর্টকাট পথ অনুসরণ করেনি এবং আইনসম্মত প্রক্রিয়াতেই বিচার কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর চীন সফরে বড় অগ্রগতি, সই হচ্ছে ১৫ চুক্তি

তিনি বলেন, সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন। আইনে যে বিধান রয়েছে, সেই অনুযায়ী বিচার ও দণ্ড কার্যকর করা হবে। এর বাইরে কোনো পথ অনুসরণ করা হবে না বলেও জানান তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি মেজর মোজাফফরকে গ্রেপ্তারের বিষয় উল্লেখ করে বলেন, তাকেও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বিচারের মুখোমুখি করা হবে।

আরও পড়ুন  হাইকোর্টে একদিনে ২ হাজার ৪১১ পুরাতন মামলা নিষ্পত্তি, বিশেষ কার্যক্রমে দ্রুত বিচার