ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৭১১ কোটি রুপিতে পুরো আবাসিক টাওয়ার কিনলেন দীনেশ ঠক্কর Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা বাড়ানোর সুপারিশ Logo ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা Logo কাজিপুরে আফজাল হোসেন স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল গাজীপুর Logo উত্তরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা Logo ইউপি নির্বাচনের নতুন বিধিমালা চূড়ান্ত, হুমকি দিলে শাস্তি Logo আসিয়ান কাপের প্রতিপক্ষ নিয়ে হামজা বললেন, ‘কাউকে ভয় পেতে আসিনি’ Logo নার্সিং কর্মীদের পদোন্নতির প্রস্তুতি শুরু, কাগজ জমার শেষ সময় জানাল অধিদপ্তর Logo বখাটের হামলায় দাঁত ভেঙে হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে স্কুলছাত্রী

উত্তরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

উত্তরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা।ছবি: সংগৃহীত

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় সতর্কসীমার কাছাকাছি বা সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। বিশেষ করে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়েছে। অন্যদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি কিছুটা কমেছে। তবে পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন তিস্তা, ধরলা ও দুধকুমারসহ উত্তরাঞ্চলের কয়েকটি নদ-নদীর পানি সমতল আরও বাড়তে পারে।

বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এখন পর্যন্ত বড় ধরনের নদী বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। তবে আগামী তিন দিন দেশের অভ্যন্তর ও উজানের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় অতি ভারি বৃষ্টিও হতে পারে। এতে নদ-নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বুধবারের তথ্য অনুযায়ী, এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এই আবহাওয়াগত পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় মোটামুটি স্থিতিশীল ছিল। পূর্বাভাস অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এ পরিস্থিতি বজায় থাকতে পারে। এরপর কয়েক দিন এসব নদ-নদীর পানি কমার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে গঙ্গা নদীর পানি সমতল কমেছে, তবে পদ্মা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। সামগ্রিকভাবে দেশের প্রধান নদীগুলো বিপদসীমার নিচে থাকলেও উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকায় পানি বৃদ্ধির কারণে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

৭১১ কোটি রুপিতে পুরো আবাসিক টাওয়ার কিনলেন দীনেশ ঠক্কর

উত্তরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

Update Time : ১০:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় সতর্কসীমার কাছাকাছি বা সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। বিশেষ করে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়েছে। অন্যদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি কিছুটা কমেছে। তবে পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন তিস্তা, ধরলা ও দুধকুমারসহ উত্তরাঞ্চলের কয়েকটি নদ-নদীর পানি সমতল আরও বাড়তে পারে।

আরও পড়ুন  তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের সহায়তা, জানুন বিস্তারিত

বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এখন পর্যন্ত বড় ধরনের নদী বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। তবে আগামী তিন দিন দেশের অভ্যন্তর ও উজানের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় অতি ভারি বৃষ্টিও হতে পারে। এতে নদ-নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন  ১৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

এদিকে বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বুধবারের তথ্য অনুযায়ী, এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এই আবহাওয়াগত পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় মোটামুটি স্থিতিশীল ছিল। পূর্বাভাস অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এ পরিস্থিতি বজায় থাকতে পারে। এরপর কয়েক দিন এসব নদ-নদীর পানি কমার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন  তিস্তার পানি বাড়ছেই, বন্যার ঝুঁকিতে লালমনিরহাটের নিম্নাঞ্চল