ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিওয়াইডি গাড়ি বিক্রিতে দারুণ উল্লম্ফন, জুলাইয়ে বেড়েছে ২২%

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৫২১

জুলাইয়ে ২২ শতাংশ বেড়েছে বিওয়াইডির গাড়ি বিক্রি। ছবি: সংগৃহীত

বিওয়াইডি গাড়ি বিক্রি বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী। চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি (BYD) জানিয়েছে, ২০২৬ সালের জুলাই মাসে তাদের গাড়ি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক মাসে প্রতিষ্ঠানটি প্রায় ৪ লাখ ২০ হাজার গাড়ি বিক্রি করেছে, যা টানা তৃতীয় মাসের মতো বিক্রি বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখল।

তবে বিক্রি বাড়লেও বছরের জন্য নির্ধারিত উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনের পথে এখনও পিছিয়ে রয়েছে কোম্পানিটি। এ বছর ৫০ লাখ থেকে ৫৫ লাখ গাড়ি বিক্রির লক্ষ্য পূরণ করতে হলে বছরের দ্বিতীয়ার্ধে প্রতি মাসে গড়ে প্রায় ৫ লাখ ৩০ হাজার গাড়ি বিক্রি করতে হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বছরের প্রথম ছয় মাসে বিওয়াইডি বিশ্বজুড়ে প্রায় ১৮ লাখ গাড়ি বিক্রি করেছে। বছরের শুরুতে উন্নত ব্যাটারি প্রযুক্তি সংযোজনের প্রস্তুতির জন্য কয়েকটি উৎপাদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকায় বিক্রির গতি কিছুটা কমে যায়। ফলে বছরের বাকি সময় বিক্রি বাড়ানো এখন কোম্পানির অন্যতম বড় চ্যালেঞ্জ।

বিওয়াইডির বিক্রিতে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আন্তর্জাতিক বাজার। জুলাই মাসে মোট বিক্রির ৪৩ শতাংশই এসেছে রপ্তানি থেকে। ইউরোপ, দক্ষিণ আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির চাহিদা বাড়ায় কোম্পানিটি বিদেশি বাজার সম্প্রসারণে আরও জোর দিচ্ছে। চীনের অভ্যন্তরীণ বাজারে অর্থনৈতিক ধীরগতি ও তীব্র প্রতিযোগিতার কারণে রপ্তানিনির্ভর কৌশলকে আরও শক্তিশালী করছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশেও বিওয়াইডি গাড়ি বিক্রি ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে যাত্রা শুরু করার পর বৈদ্যুতিক গাড়িপ্রেমীদের মধ্যে ব্র্যান্ডটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে ঢাকার রাস্তায় নিয়মিত বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি দেখা যায়। বাজারসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশে এখন সাড়ে তিন শতাধিক বিওয়াইডি গাড়ি চলাচল করছে এবং প্রতি মাসেই এই সংখ্যা বাড়ছে।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের পথে কিছু চ্যালেঞ্জও রয়েছে। ইউরোপের অন্যতম উৎপাদন কেন্দ্র হাঙ্গেরিতে নির্মাণাধীন বিওয়াইডির কারখানাকে ঘিরে শ্রমিক নির্যাতনের অভিযোগ এবং সরকারি ভর্তুকি ও কর-সুবিধা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এ কারণে কারখাটি চালুর সময়সূচি পিছিয়ে ২০২৬ সালের চতুর্থ প্রান্তিকে নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন প্রযুক্তি, প্রতিযোগিতামূলক মূল্য এবং বৈশ্বিক রপ্তানি সম্প্রসারণের কৌশল সফল হলে বছরের শেষ দিকে বিওয়াইডি বিক্রির লক্ষ্যমাত্রার ব্যবধান অনেকটাই কমিয়ে আনতে পারে।

জনপ্রিয় সংবাদ

বিওয়াইডি গাড়ি বিক্রিতে দারুণ উল্লম্ফন, জুলাইয়ে বেড়েছে ২২%

Update Time : ১১:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

বিওয়াইডি গাড়ি বিক্রি বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী। চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি (BYD) জানিয়েছে, ২০২৬ সালের জুলাই মাসে তাদের গাড়ি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক মাসে প্রতিষ্ঠানটি প্রায় ৪ লাখ ২০ হাজার গাড়ি বিক্রি করেছে, যা টানা তৃতীয় মাসের মতো বিক্রি বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখল।

তবে বিক্রি বাড়লেও বছরের জন্য নির্ধারিত উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনের পথে এখনও পিছিয়ে রয়েছে কোম্পানিটি। এ বছর ৫০ লাখ থেকে ৫৫ লাখ গাড়ি বিক্রির লক্ষ্য পূরণ করতে হলে বছরের দ্বিতীয়ার্ধে প্রতি মাসে গড়ে প্রায় ৫ লাখ ৩০ হাজার গাড়ি বিক্রি করতে হবে।

আরও পড়ুন  বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ির বিশ্বজয়, রোম থেকে হংকংয়ে ১৫ হাজার কিমি যাত্রা

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বছরের প্রথম ছয় মাসে বিওয়াইডি বিশ্বজুড়ে প্রায় ১৮ লাখ গাড়ি বিক্রি করেছে। বছরের শুরুতে উন্নত ব্যাটারি প্রযুক্তি সংযোজনের প্রস্তুতির জন্য কয়েকটি উৎপাদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকায় বিক্রির গতি কিছুটা কমে যায়। ফলে বছরের বাকি সময় বিক্রি বাড়ানো এখন কোম্পানির অন্যতম বড় চ্যালেঞ্জ।

বিওয়াইডির বিক্রিতে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আন্তর্জাতিক বাজার। জুলাই মাসে মোট বিক্রির ৪৩ শতাংশই এসেছে রপ্তানি থেকে। ইউরোপ, দক্ষিণ আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির চাহিদা বাড়ায় কোম্পানিটি বিদেশি বাজার সম্প্রসারণে আরও জোর দিচ্ছে। চীনের অভ্যন্তরীণ বাজারে অর্থনৈতিক ধীরগতি ও তীব্র প্রতিযোগিতার কারণে রপ্তানিনির্ভর কৌশলকে আরও শক্তিশালী করছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন  ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: খসড়ায় ঐকমত্যের ইঙ্গিত

বাংলাদেশেও বিওয়াইডি গাড়ি বিক্রি ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে যাত্রা শুরু করার পর বৈদ্যুতিক গাড়িপ্রেমীদের মধ্যে ব্র্যান্ডটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে ঢাকার রাস্তায় নিয়মিত বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি দেখা যায়। বাজারসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশে এখন সাড়ে তিন শতাধিক বিওয়াইডি গাড়ি চলাচল করছে এবং প্রতি মাসেই এই সংখ্যা বাড়ছে।

আরও পড়ুন  স্বর্ণের দামে বড় উল্লম্ফন, আজ ২২ ক্যারেটের ভরি কত?