চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তিনি ওই মণ্ডপ পরিদর্শনে যান। এ সময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগ দেন।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। স্বাগত বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু অরূপ রতন চক্রবর্তী।

গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. মিলন ধরের সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ভব শংকর ধরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান ও চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার।
এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, বিজয় কৃষ্ণ ধর, ডা. বিধান ধর, তপন চক্রবর্তী, মৃদুল ধর, বিজন চক্রবর্তী, এটিও বিকাশ ধর, সুনিল চন্দ্র ধর, রানা ধর, ত্রিদিব ধর, শংকর ধর, যিশু ধর, প্রিয়ম শুভ, জয় দে সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও মন্দির কমিটির নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, "পূজা মণ্ডপে বিশৃঙ্খলাকারীদের কঠোরভাবে দমন করা হবে। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। মণ্ডপগুলোতে পোশাকধারী পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি জেলায় ২৪ ঘণ্টা বিশেষ মনিটরিং সেল চালু রয়েছে।"
তিনি আরও বলেন, "এবারের শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা সমুন্নত রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ অঙ্গীকারবদ্ধ।"
এছাড়া কিশোর গ্যাং ও মাদক নির্মূলে থানা পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন