ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
কৃষক সেজে ডাকাত ধরলেন ASI

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা!

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:৪৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫৭১

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা!

ফরিদপুরের ভাঙ্গায় কাওছার শেখ (৩৫) নামের এক পলাতক ডাকাতকে কৃষকের ছদ্মবেশে গ্রেফতার করেছেন থানা পুলিশের অতিরিক্ত উপপরিদর্শক এএসআই আতাউর রহমান। খালি গায়ে গামছা পরে ফসলের মাঠ থেকে কৃষকের ছদ্মবেশ ধরে ডাকাতকে গ্রেফতার করায় প্রশংসায় ভাসছেন এই এএসাই ।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার হাসামদিয়া মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারর কাওছার শেখ ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের দাউদ শেখের ছেলে।

জানা যায়, ভাঙ্গা পৌরসভা, এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করতো কাওছার। পৌর এলাকার একটি ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। মামলার পর থেকে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন কাওছার।

ভাঙ্গা থানায় কর্মরত এএসআই মো. আতাউর রহমান জানান, “ডাকাতির মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন কাওছার। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হলেও গ্রেফতার করতে পারছিলাম না।ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান স্যারের নির্দেশে ব্যতিক্রমী কায়দায় অভিযান পরিচালনা করি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাওছার উপজেলার হাসামদিয়া ফসলের মাঠে রয়েছে। ওই সময়ই কৃষকের ছদ্মবেশ ধারন করে ফসলি মাঠে গিয়ে কাওছারকে গ্রেফতার করতে সক্ষম হই। শুক্রবার দুপুরে কাওছারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হয়েছে।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, “দীর্ঘদিন ধরে ডাকাতি মামলায় পলাতক ছিল কাওছার। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ফসলি মাঠে সে অবস্থান করছিল। পুলিশের পোশাক পড়ে গেলে দূর থেকে দেখেই তিনি পালিয়ে যেতেন, এএসআই আতাউর রহমানকে পাঠানো হয়েছিল। আতাউর কৃষকের ছদ্মবেশে গিয়ে কাওছারকে গ্রেফতার করে। আতাউরের কৃষকের ছদ্মবেশ ধারণের বিষয়টি প্রশংসা যোগ্য।”

জনপ্রিয় সংবাদ

কৃষক সেজে ডাকাত ধরলেন ASI

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা!

Update Time : ০৪:৪৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা!

ফরিদপুরের ভাঙ্গায় কাওছার শেখ (৩৫) নামের এক পলাতক ডাকাতকে কৃষকের ছদ্মবেশে গ্রেফতার করেছেন থানা পুলিশের অতিরিক্ত উপপরিদর্শক এএসআই আতাউর রহমান। খালি গায়ে গামছা পরে ফসলের মাঠ থেকে কৃষকের ছদ্মবেশ ধরে ডাকাতকে গ্রেফতার করায় প্রশংসায় ভাসছেন এই এএসাই ।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার হাসামদিয়া মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারর কাওছার শেখ ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের দাউদ শেখের ছেলে।

আরও পড়ুন  চন্দনাইশে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ২

জানা যায়, ভাঙ্গা পৌরসভা, এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করতো কাওছার। পৌর এলাকার একটি ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। মামলার পর থেকে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন কাওছার।

ভাঙ্গা থানায় কর্মরত এএসআই মো. আতাউর রহমান জানান, “ডাকাতির মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন কাওছার। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হলেও গ্রেফতার করতে পারছিলাম না।ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান স্যারের নির্দেশে ব্যতিক্রমী কায়দায় অভিযান পরিচালনা করি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাওছার উপজেলার হাসামদিয়া ফসলের মাঠে রয়েছে। ওই সময়ই কৃষকের ছদ্মবেশ ধারন করে ফসলি মাঠে গিয়ে কাওছারকে গ্রেফতার করতে সক্ষম হই। শুক্রবার দুপুরে কাওছারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হয়েছে।’

আরও পড়ুন  খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, “দীর্ঘদিন ধরে ডাকাতি মামলায় পলাতক ছিল কাওছার। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ফসলি মাঠে সে অবস্থান করছিল। পুলিশের পোশাক পড়ে গেলে দূর থেকে দেখেই তিনি পালিয়ে যেতেন, এএসআই আতাউর রহমানকে পাঠানো হয়েছিল। আতাউর কৃষকের ছদ্মবেশে গিয়ে কাওছারকে গ্রেফতার করে। আতাউরের কৃষকের ছদ্মবেশ ধারণের বিষয়টি প্রশংসা যোগ্য।”

আরও পড়ুন  রাজবাড়ীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার