ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউল্যাবে যুক্তরাষ্ট্রের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৫১৫

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে ইউল্যাবে আয়োজিত বিশেষ প্রদর্শনী | ছবি সংগ্রহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) শুরু হয়েছে আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম প্রদর্শনী।

সোমবার ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসের ডি বিল্ডিং লবিতে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ইউল্যাব, ঢাকায় মার্কিন দূতাবাস এবং ইএমকে সেন্টারের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ইউল্যাবের শিক্ষার্থীদের নিয়ে একটি ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। এতে সেশন পরিচালনা করেন ঢাকায় মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর রিচার্ড ব্রুনার।

সেশনে রিচার্ড ব্রুনার প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের ইতিহাস, সংস্কৃতি এবং দেশটির গড়ে ওঠার পেছনে থাকা দীর্ঘস্থায়ী মূল্যবোধ সম্পর্কে জানার গুরুত্বও তিনি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেন এবং প্রদর্শনীতে তুলে ধরা বিভিন্ন বিষয় ও এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে ধারণা দেন।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক শামসাদ মর্তুজা এই উদ্যোগের প্রশংসা করেন। শিক্ষার্থীদের আন্তর্জাতিক সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানার এবং ভিন্ন দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে ইউল্যাবের বিভিন্ন স্কুলের ডিন, বিভিন্ন বিভাগ ও কার্যালয়ের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ঢাকায় মার্কিন দূতাবাস এবং ইএমকে সেন্টারের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনী

ইউল্যাবে আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম প্রদর্শনীটি আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে। ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে ইউল্যাবের শিক্ষার্থী ও শিক্ষক ছাড়াও দর্শনার্থীদের যুক্তরাষ্ট্রের ইতিহাস ও দেশটির প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো জানার সুযোগ থাকবে।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিকে সামনে রেখে আয়োজিত এই প্রদর্শনী শিক্ষার্থীদের আন্তর্জাতিক ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে আরও কাছ থেকে জানার একটি সুযোগ তৈরি করেছে।

জনপ্রিয় সংবাদ

ইউল্যাবে যুক্তরাষ্ট্রের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী

Update Time : ১১:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) শুরু হয়েছে আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম প্রদর্শনী।

সোমবার ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসের ডি বিল্ডিং লবিতে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ইউল্যাব, ঢাকায় মার্কিন দূতাবাস এবং ইএমকে সেন্টারের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ইউল্যাবের শিক্ষার্থীদের নিয়ে একটি ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। এতে সেশন পরিচালনা করেন ঢাকায় মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর রিচার্ড ব্রুনার।

আরও পড়ুন  ঢাবি ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর: প্রকাশ হলো ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি

সেশনে রিচার্ড ব্রুনার প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের ইতিহাস, সংস্কৃতি এবং দেশটির গড়ে ওঠার পেছনে থাকা দীর্ঘস্থায়ী মূল্যবোধ সম্পর্কে জানার গুরুত্বও তিনি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেন এবং প্রদর্শনীতে তুলে ধরা বিভিন্ন বিষয় ও এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে ধারণা দেন।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক শামসাদ মর্তুজা এই উদ্যোগের প্রশংসা করেন। শিক্ষার্থীদের আন্তর্জাতিক সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানার এবং ভিন্ন দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি।

আরও পড়ুন  চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় পতন, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

অনুষ্ঠানে ইউল্যাবের বিভিন্ন স্কুলের ডিন, বিভিন্ন বিভাগ ও কার্যালয়ের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ঢাকায় মার্কিন দূতাবাস এবং ইএমকে সেন্টারের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনী

ইউল্যাবে আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম প্রদর্শনীটি আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে। ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে ইউল্যাবের শিক্ষার্থী ও শিক্ষক ছাড়াও দর্শনার্থীদের যুক্তরাষ্ট্রের ইতিহাস ও দেশটির প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো জানার সুযোগ থাকবে।

আরও পড়ুন  এআই ডেটা সেন্টারে যুদ্ধের হুমকি: কেন সহজ টার্গেট হয়ে উঠছে?