ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিন ম্যাচেও জয় নেই পিএসজির, মোনাকোর কাছে হেরে শীর্ষে উঠল প্রতিপক্ষ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৯

মোনাকোর কাছে হেরে লিগ ওয়ানে জয়শূন্য পিএসজি | ছবি: সংগৃহীত

ফরাসি লিগ ওয়ানে একসময় পিএসজির দাপট ছিল চোখে পড়ার মতো। একের পর এক রেকর্ড গড়ে ঘরোয়া ফুটবলে আধিপত্য বিস্তার করা সেই দলটিই এবার যেন জয়ের পথ হারিয়ে ফেলেছে। চলতি মৌসুমে লিগ ওয়ানে তিন ম্যাচ খেলেও এখনো জয়হীন ফরাসি চ্যাম্পিয়নরা। সর্বশেষ ম্যাচে এগিয়ে থেকেও মোনাকোর কাছে ২-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

চ্যাম্পিয়নস লিগ জেতা পিএসজির জন্য ঘরোয়া লিগে এমন শুরু নিঃসন্দেহে হতাশার। নিজেদের মাঠ পার্ক দে প্রাঁসে ম্যাচের শুরুতে অবশ্য দারুণ নিয়ন্ত্রণ ছিল পিএসজির হাতে। প্রথমার্ধে মোনাকো লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি। ৩১ মিনিটে অধিনায়ক মার্কিনিয়োসের হেডে এগিয়েও যায় স্বাগতিকরা। তবে প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি লুইস এনরিকের দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। বিরতির পর মাত্র ১৩ মিনিটের মধ্যেই সমতায় ফিরে মোনাকো। জর্ডান তেজের ক্রস থেকে ফ্লাভিও নাজিনিও মাথা ছুঁইয়ে বল জালে পাঠান। তার হেডে বল পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভকে পরাস্ত করে ফার পোস্ট দিয়ে জালে জড়ায়।

সমতায় ফেরার পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায় মোনাকোর। গোলের ১৪ মিনিট পরই এগিয়ে যায় সফরকারীরা। কাছের পোস্ট দিয়ে শক্তিশালী শটে সাফোনভকে পরাস্ত করেন স্তানিস ইদুম্বো। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় মোনাকোর হাতে। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি পিএসজি।

এগিয়ে থেকেও ম্যাচ হারার দুঃখ পিএসজিকে পেতে হলো দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় পর। ২০২১ সালের মার্চে নঁতের বিপক্ষে এগিয়ে থেকেও হেরেছিল দলটি। এরপর এমন পরিস্থিতি আর দেখা যায়নি। এবার নিজেদের মাঠে মোনাকোর কাছে একই অভিজ্ঞতার মুখোমুখি হলো লুইস এনরিকের দল।

এই হারের ফলে লিগ ওয়ানে তিন ম্যাচ শেষে পিএসজির জয়সংখ্যা এখনো শূন্য। অন্যদিকে মোনাকো নিজেদের শতভাগ জয়ের ধারা ধরে রেখে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে। পিএসজির অবস্থান নেমে গেছে ১২ নম্বরে। নতুন মৌসুমে এমন হতাশাজনক শুরু চ্যাম্পিয়নস লিগজয়ী দলটির জন্য বড় সতর্কবার্তাই হয়ে দেখা দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

তিন ম্যাচেও জয় নেই পিএসজির, মোনাকোর কাছে হেরে শীর্ষে উঠল প্রতিপক্ষ

Update Time : ০৯:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ফরাসি লিগ ওয়ানে একসময় পিএসজির দাপট ছিল চোখে পড়ার মতো। একের পর এক রেকর্ড গড়ে ঘরোয়া ফুটবলে আধিপত্য বিস্তার করা সেই দলটিই এবার যেন জয়ের পথ হারিয়ে ফেলেছে। চলতি মৌসুমে লিগ ওয়ানে তিন ম্যাচ খেলেও এখনো জয়হীন ফরাসি চ্যাম্পিয়নরা। সর্বশেষ ম্যাচে এগিয়ে থেকেও মোনাকোর কাছে ২-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

চ্যাম্পিয়নস লিগ জেতা পিএসজির জন্য ঘরোয়া লিগে এমন শুরু নিঃসন্দেহে হতাশার। নিজেদের মাঠ পার্ক দে প্রাঁসে ম্যাচের শুরুতে অবশ্য দারুণ নিয়ন্ত্রণ ছিল পিএসজির হাতে। প্রথমার্ধে মোনাকো লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি। ৩১ মিনিটে অধিনায়ক মার্কিনিয়োসের হেডে এগিয়েও যায় স্বাগতিকরা। তবে প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি লুইস এনরিকের দল।

আরও পড়ুন  আইভরি কোস্টের জয়: শেষ মুহূর্তের গোলে হারল ইকুয়েডর

দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। বিরতির পর মাত্র ১৩ মিনিটের মধ্যেই সমতায় ফিরে মোনাকো। জর্ডান তেজের ক্রস থেকে ফ্লাভিও নাজিনিও মাথা ছুঁইয়ে বল জালে পাঠান। তার হেডে বল পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভকে পরাস্ত করে ফার পোস্ট দিয়ে জালে জড়ায়।

সমতায় ফেরার পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায় মোনাকোর। গোলের ১৪ মিনিট পরই এগিয়ে যায় সফরকারীরা। কাছের পোস্ট দিয়ে শক্তিশালী শটে সাফোনভকে পরাস্ত করেন স্তানিস ইদুম্বো। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় মোনাকোর হাতে। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি পিএসজি।

আরও পড়ুন  এমিলিয়ানো মার্তিনেজকে নিতে জুভেন্টাসের নতুন প্রস্তাব, জমে উঠেছে চমকপ্রদ লড়াই

এগিয়ে থেকেও ম্যাচ হারার দুঃখ পিএসজিকে পেতে হলো দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় পর। ২০২১ সালের মার্চে নঁতের বিপক্ষে এগিয়ে থেকেও হেরেছিল দলটি। এরপর এমন পরিস্থিতি আর দেখা যায়নি। এবার নিজেদের মাঠে মোনাকোর কাছে একই অভিজ্ঞতার মুখোমুখি হলো লুইস এনরিকের দল।

এই হারের ফলে লিগ ওয়ানে তিন ম্যাচ শেষে পিএসজির জয়সংখ্যা এখনো শূন্য। অন্যদিকে মোনাকো নিজেদের শতভাগ জয়ের ধারা ধরে রেখে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে। পিএসজির অবস্থান নেমে গেছে ১২ নম্বরে। নতুন মৌসুমে এমন হতাশাজনক শুরু চ্যাম্পিয়নস লিগজয়ী দলটির জন্য বড় সতর্কবার্তাই হয়ে দেখা দিয়েছে।

আরও পড়ুন  বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ইতিহাসের সবচেয়ে কম জনসংখ্যার দুই দেশ