ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড বাধ্যতামূলক

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৮:০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৫৩৪

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের জন্য নির্দেশনা। ছবি: সংগৃহীত

ভিসা ব্যাংক স্টেটমেন্ট কিউআর কোড যুক্ত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশে ভিসা আবেদনের সময় জমা দেওয়া ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও বিনিয়োগসংক্রান্ত নথিতে বাধ্যতামূলকভাবে কিউআর কোড থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বিদেশে ভিসা আবেদনের সময় বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন ব্যাংক নথি জমা দিতে হয়। কিন্তু এসব নথি তাৎক্ষণিকভাবে যাচাই করার কার্যকর ব্যবস্থা না থাকায় দূতাবাস ও ভিসা সেন্টারগুলো প্রায়ই জটিলতায় পড়ে।

ভিসা ব্যাংক স্টেটমেন্ট কিউআর কোড ব্যবস্থার মাধ্যমে নথি দ্রুত যাচাই করা যাবে। কিউআর কোড স্ক্যান করলে হিসাবধারীর নাম, অ্যাকাউন্ট নম্বর, স্টেটমেন্টের শুরুর ও শেষের ব্যালেন্স এবং নথি তৈরির তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাবে। এই সুবিধা চালু করতে দেশের সব ব্যাংককে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সাইবার নিরাপত্তা নীতিমালা মেনে চলার কথাও বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কিউআর কোডের মাধ্যমে যাচাইযোগ্য এসব তথ্য অন্তত ছয় মাস সংরক্ষণ করতে হবে। যাতে প্রয়োজন হলে দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহজেই তথ্য যাচাই করতে পারে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলার অনুযায়ী, দেশের ব্যাংকগুলোকে আগামী ৯০ দিনের মধ্যে ভিসা ব্যাংক স্টেটমেন্ট কিউআর কোড ব্যবস্থার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

জনপ্রিয় সংবাদ

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড বাধ্যতামূলক

Update Time : ০৮:০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ভিসা ব্যাংক স্টেটমেন্ট কিউআর কোড যুক্ত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশে ভিসা আবেদনের সময় জমা দেওয়া ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও বিনিয়োগসংক্রান্ত নথিতে বাধ্যতামূলকভাবে কিউআর কোড থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বিদেশে ভিসা আবেদনের সময় বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন ব্যাংক নথি জমা দিতে হয়। কিন্তু এসব নথি তাৎক্ষণিকভাবে যাচাই করার কার্যকর ব্যবস্থা না থাকায় দূতাবাস ও ভিসা সেন্টারগুলো প্রায়ই জটিলতায় পড়ে।

আরও পড়ুন  শাইনপুকুরের জন্য বিশেষ সিদ্ধান্ত, এলসি খোলার অনুমতি বাংলাদেশ ব্যাংকের

ভিসা ব্যাংক স্টেটমেন্ট কিউআর কোড ব্যবস্থার মাধ্যমে নথি দ্রুত যাচাই করা যাবে। কিউআর কোড স্ক্যান করলে হিসাবধারীর নাম, অ্যাকাউন্ট নম্বর, স্টেটমেন্টের শুরুর ও শেষের ব্যালেন্স এবং নথি তৈরির তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাবে। এই সুবিধা চালু করতে দেশের সব ব্যাংককে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সাইবার নিরাপত্তা নীতিমালা মেনে চলার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন  সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন ডা. মাহমুদা মিতু

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কিউআর কোডের মাধ্যমে যাচাইযোগ্য এসব তথ্য অন্তত ছয় মাস সংরক্ষণ করতে হবে। যাতে প্রয়োজন হলে দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহজেই তথ্য যাচাই করতে পারে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলার অনুযায়ী, দেশের ব্যাংকগুলোকে আগামী ৯০ দিনের মধ্যে ভিসা ব্যাংক স্টেটমেন্ট কিউআর কোড ব্যবস্থার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন  বাংলাদেশ ব্যাংক ডলার কিনছে, রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো